পলিটিক্স

কে সোনার পেন উপহার দিয়েছিল অর্পিতাকে? সোনা পাচার চক্রের সঙ্গে যোগসাজশের ইঙ্গিত?

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কিভাবে এল সোনার বার? উদ্ধার হবার সোনার পেন কোথা থেকে পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়? প্রাথমিক তদন্তে এবারে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, নগদ টাকার একটা মোটা অংশ কনভার্ট করা হয়েছিল সোনার বারে। তবে কে এই কাজে সাহায্য করেছিলেন? জানা যাচ্ছে চোরাচালান চক্রের একটি মাথার মাধ্যমে এই গোল্ড কনভার্ট করা হয়েছিল। এমনটাই উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাথমিক তদন্তে। আর তারপরেই শুরু হয়েছে সেই চক্রের মাথার খোঁজ।

শুধু সোনা কনভার্ট করা নয় এমনকি উদ্ধার হওয়া গোল্ড পেন এসেছে উপহার হিসেবে। সেই সোনার পেন পাচার চক্রের মাথা উপহার দিয়েছেন বলে জানা যাচ্ছে। তদন্ত এমনই ইঙ্গিত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অর্পিতার ফোন কল ডিটেলস থেকে ওই চক্রের মাথার সঙ্গে যোগাযোগের লিংক খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে এরই মধ্যে পার্থ এবং অর্পিতার জয়েন্ট এলআইসির খোঁজ পাওয়া গেছে। অর্পিতাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আজ একাধিকবার জেরা করেছে। আর এই জেরায় উঠে এসেছে নতুন তথ্য। জানা গিয়েছে একাধিক জয়েন্ট এলআইসি রয়েছে পার্থ এবং অর্পিতার নামে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

দক্ষিণের হরিদেবপুর থেকে উত্তরের বেলঘড়িয়া রথতলা, তাল তাল সোনা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে। সোনার ব্রেসলেট থেকে শুরু করে সোনার বালা কঙ্গন এবং অনেক কিছুই ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের সংগ্রহে। কিন্তু এত সোনা এল কোথা থেকে? কেনই বা এল এত সোনা? কোথা থেকে আসত এত সোনা? আজ ইডির প্রশ্নের প্রধান আলোচ্য বিষয় গুলি ছিল এই দিকেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026