দেশ

কেন্দ্রের হারে DA চেয়ে ধর্মঘট! সরকারি কর্মীদের ৫ দিনের বেতন কাটবে এই রাজ্য

মহার্ঘ্য ভাতার দাবিতে একটা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারের কর্মীরা। কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার দাবিতে পাঁচ দিনের জন্য ধর্মঘট করেছিলেন তারা। সেজন্য রাজ্য সরকারি কর্মচারীদের পাঁচ দিনের বেতন কেটে নেওয়া হবে বলে জানালো ছত্রিশগড় সরকার। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মচারীরা যে কয়েকদিন ধর্মঘট করেছেন সেই সময়টা ক্যাজুয়াল লিভ হিসেবে বিবেচনা করে ছুটি মঞ্জুর করা হবে না। বরং ঐ কয়েকদিন সার্ভিস ব্রেক হিসেবে বিবেচনা করে সেই কয়েকদিনের মাইনে কেটে নেওয়া হবে সরকারের তরফ থেকে।

রাজ্য সরকারি সংগঠনগুলি বক্তব্য রেখেছে, ছত্রিশগড়ের ভূপেশ বাঘেল সরকার যে পদক্ষেপ করেছে তা সম্পূর্ণ ভুল। এভাবে কঠোর পদক্ষেপ না গ্রহণ করে ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করা উচিত ছিল ছত্রিশগড় সরকারের।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি নিয়ে গত ২৫ জুলাই থেকে পাঁচ দিনের জন্য ধর্মঘট করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। পাঁচ দিন সরকারি অফিসের দপ্তরে ধর্মঘট চলে। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। ৭০ এর বেশি সংগঠনের ৫ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, চলতি বছরের ২ মে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল ছত্রিশগড় সরকার। ২০২০ সালের জানুয়ারি মাসে ৪ শতাংশ মহার্ঘ ভাতা, ২০২০ সালের জুলাই মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা, গত বছরের জানুয়ারি মাসে চার শতাংশ মহার্ঘ ভাতা এবং গত বছর জুলাই মাসের ৩ শতাংশ মহার্ঘ ভাতা মিলিয়ে এখনো পর্যন্ত ১৭ শতাংশ মহার্ঘ ভাতা পাননি ছত্রিশগড় সরকারের রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আরো এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে তাদের। এই কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026