নিউজ

উদ্ধার বেআইনিভাবে রাখা ৫০ লক্ষ টাকা, পোস্তা থেকে গ্রেফতার বিহারের বাসিন্দা

কলকাতা: বেআইনিভাবে ৫০ লক্ষ টাকা রাখার অভিযোগে পোস্তায় (Posta) রবীন্দ্র সরণি (Rabindra Sarani) এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের নাম পবন যাদব (Paban Jadav)। জানা গিয়েছে, সে বিহারের (Bihar) বাসিন্দা। সে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এনেছে, কেন নিজের কাছে রেখেছে, এবং কাকে দেওয়ার জন্যে তার কাছে এই অর্থ এসেছে, এই সকল প্রশ্নের উত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কলকাতা পুলিশের গোয়েন্দা আধিকারিকরা গত এক মাসে বিভিন্ন জায়গা থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে। আরও অন্য কারোর সঙ্গে পবনের যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, পবনের কাছ থেকে উদ্ধার হওয়া ৫০ লক্ষ টাকার মধ্যে ২০০০ টাকা ও ৫০০ টাকার নোট রয়েছে। পোস্তা এলাকায় একটি নামজাদা অভিজাত হাসপাতালের সামনে নীল চেক শার্ট পরে শান্ত চেহারার পবনকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। তারপর তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু সে পুলিশ আধিকারিকের জিজ্ঞাসাবাদপর্বে কোনওরকম সঠিক উত্তর দিতে না পারায় শেষমেষ তাকে গ্রেফতার করা হয়।

বর্তমানে পোস্তা, বড়বাজার, বৌবাজার ও পোর্ট এলাকা সহ শহরের বেশ কিছু ঘন জনবসতিপূর্ণ এলাকায় এবং কলকাতার এন্ট্রি ও এক্সিট পয়েন্টে কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। এমনকি বেশ কিছু জায়গায় সাদা পোশাকে তদন্তকারীরা ঘুরে বেড়াচ্ছেন। জাল নোট ব্যবসায় রাশ টানার জন্য এমন কড়া নজরদারি চালানো হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পবনকে আদালতে পেশ করার পর তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী সময়ে এই নিয়ে নতুন তথ্য উঠে আসে কিনা, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026