নিউজ

কৃষক আন্দোলন চলছে, তার মাঝেই আজ থেকে শুরু হল বাজেট অধিবেশন

নয়াদিল্লি: কৃষি আইনের (Farm Law) জট না কাটতেই আজ, শুক্রবার (Friday) থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন (Budget Sesion)। কৃষক আন্দোলন চলছে আগের মতই। কিন্তু তাকে তোয়াক্কা না করেই শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল। আগামী ১ ফেব্রুয়ারি (February) সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সংসদে পৌঁছে বলেন, ‘নতুন দশকের প্রথম অধিবেশন আজ। এই অধিবেশনে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসুক অমৃত। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণের সময় এসেছে।’

আজ থেকে শুরু হয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অধিবেশন চলবে। তবে বিতর্কিত কৃষি আইন নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করতে মুখিয়ে রয়েছেন বিরোধীরা। সেই সঙ্গে কোভিড পরিস্থিতিতে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি নিয়েও প্রশ্ন সামলাতে হতে পারে অর্থমন্ত্রীকে। আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হয় এই বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি বলেন, “ পূরণ হচ্ছে আত্মনির্ভর ভারতের স্বপ্ন। করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়ছে দেশ। দেশের করোনা টিকাকরণ অভিযান সফল”।

প্রসঙ্গত, কেন্দ্রের কৃষি আইন এবং কৃষকদের কলুষিত করার চেষ্টার প্রতিবাদে এবারের বাজেট অধিবেশনের আগে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে মোট ১৯টি বিরোধী দল। এর মধ্যে সদ্য এনডিএ ছাড়া অকালি দলও রয়েছে। রয়েছে বিজেপির সঙ্গে সদ্য ঘনিষ্ঠতা তৈরি করা বিএসপিও। বিরোধীদের এই বয়কটের সিদ্ধান্তকে একপ্রকার ঘুরিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন,”আমাদের গোটা দশকের কথা মাথায় রেখে আলোচনা করা উচিত। দেশ আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে আছে। আমাদের এই আলোচনা থেকে পিছিয়ে পড়া উচিত না। তাহলে আমরা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026