পাণ্ডবেশ্বর: দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তারা।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ডালুরবান্ধের বাসিন্দা ওই কিশোরী বাড়ির বাইরে বেরিয়েছিল। তখন ৩-৪জন দুষ্কতী ওই নাবালিকাকে পরিত্যক্ত জায়গায় ধরে নিয়ে আসে। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ওই নাবালিকার চিৎকারে আশেপাশে এলাকা থেকে সকলে ছুটে আসে। সেখানেই হাতেনাতে ৩অভিযুক্তকে ধরা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করা হয়।
গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দার। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলে। জানা গিয়েছে ওই কিশোরীর কিছু একটা কিনতে বাড়ির বাইরে গিয়েছিল। সেই সময়ে তার উপর অত্যাচার চালানো হয়। স্থানীয়দের দাবি, তারা শনিবার রাতে আচমকা এক নাবালিকার চিৎকার শুনতে পায়। শীতের রাতে ওই এলাকাটিতে তেমন কেউ যেতেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা নাবালিকার উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। এলাকাবাসীরা আসতেই তখন ৩ জনকে ধরে ফেলে। ওই নাবালিকা উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে যথেস্ট আতঙ্কে রয়েছে সে।
ধৃতদের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি। প্রত্যককে এদিন দুর্গাপুর আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার পরেই সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আগে এই এলাকায় এমন কোনও ঘটনা ঘটেছে কিনা, মনে করতে পারছে না কেউই। উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের পর থেকে মহিলাদের উপর অত্যাচারের ইস্যুতে সরব গোটা সমাজ। কিন্তু তার পরেই রাশ টানা যাচ্ছে না ধর্ষণ-গণধর্ষণের মতো ঘটনাগুলি। গতকালই হরিয়ানার যমুনা নগরে এক নেপালি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, ৪ অজ্ঞাত পরিচয় যুবক বাড়িতে ঢুকে ওই বধূর উপর অত্যাচার চালায়। ঘটনার সময়ে মহিলার স্বামীকে বেধে রেখেছিল অভিযুক্তরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…