নিউজ

সারদাকাণ্ডে নয়া মোড়! রাজীব কুমারকে গ্রেফতার করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই

নয়াদিল্লি: সারদাকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। তদন্তকারী গোয়ন্দা সংস্থার দাবি, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না। প্রসঙ্গত, গত বছর অক্টোবরের ১ তারিখ কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন রাজীব কুমার।

সারদা কাণ্ডে ক্রমশ জাল গোটাচ্ছে সিবিআই। এমনিতে আইপিএস বদলি বিতর্কে কেন্দ্র-রাজ্য সংঘাাত তুঙ্গে। রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া যথেস্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সারদা তদন্তে গত বছর ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বাড়ি আসে সিবিআই আধিকারিকরা। কিন্তু সেখানে তদন্তকারীরা আসতেই পরিস্থিতি জটিল হয়ে যায়। কলকাতা পুলিশ আটকে দেয় সিবিআই আধিকারিককে। এর পরেই নজিরবিহীন ভাবে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের জব্দ করার চেষ্টার অভিযোগ তুলে ধর্নায় বসেন তিনি। এরপরেই সেখানে হাজির ছিলেন রাজীব কুমার-সহ পদস্থ পুলিশ আধিকারিকরাও। যদিও পরে শিলংয়ে রাজীব কুমারকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। এখন ফের এই মামলায় রাজীবকে গ্রেফতার করতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ সিবিআই। তাদের অভিযোগ, তদন্তে ফের অসহযোগিতা করছেন প্রাক্তন পুলিশ কমিশনার।

আর মাত্র কয়েকমাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে সারদা নিয়ে ফের তরজা জড়িয়েছে তৃণমূল -বিজেপি দুপক্ষই। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষও। বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে তোপও দেগেছিলেন তিনি। যদিও এর পাল্টা আক্রমণ করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য। নভেম্বর মাসে তিনি টুইটে লেখেন, কুণাল ঘোষ, দুর্নীতিতে কলঙ্কিত তৃণমূলের মুখপাত্র, যাঁকে ভাইপোকে বাঁচানোর জন্য নামানো হয়েছে। ২০১৪ সালে কুণাল বলেছিলেন, যদি সারদা মিডিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবথেকে বেশি কেউ সুবিধা নিয়ে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও লিখেছেন, পিসি এই অভিযোগ সত্যি না মিথ্যা, তা স্পষ্ট করতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026