একুশে নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে দলবদলের খেলা বেশ জমে উঠেছে। আর এরকম পরিস্থিতিতে গতকাল তৃণমূল ত্যাগী সাংসদ সুনীল মন্ডল বিজেপির কলকাতা হেস্টিংস কার্যালয়ে ঢোকার সময় বিক্ষোভের সম্মুখীন হলেন। গতকাল বিজেপিতে নতুন আসা তৃণমূল ত্যাগী নেতাদের নিয়ে বিজেপির হেস্টিংস কার্যালয়ে একটি সভা ছিল। আর সেই সভাতে আসতে গিয়ে হেস্টিংস কার্যালয় প্রবেশদ্বারে বিক্ষোভের সম্মুখীন হতে হয় সুনীল মণ্ডলকে। আর তা নিয়ে বেশ চিন্তিত গেরুয়া শীর্ষ নেতারা।
গতকালই সুনীল মন্ডলের বিক্ষোভ মাঝে পড়ার ঘটনার বিস্তারিত বিবরণ কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়েছিলেন। সেই সাথে তিনি সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করে চিঠি লিখেছিলেন। এবার শুভেন্দু অধিকারীর পর তৃণমূল ত্যাগী সুনীল মণ্ডল হয়তো কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছে।
গত ১৯ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের সভা থেকে অমিত শাহের হাত ধরে বিজেপিতে আসেন শুভেন্দু অধিকারী। আর তার সাথে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে সুনীল মণ্ডলও। তৃণমূল ছেড়ে দেওয়ায় রাজ্য সরকারের পাইলটসহ সমস্ত নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন তারা। তারপর শুভেন্দু অধিকারীকে কেন্দ্র থেকে বুলেটপ্রুফ গাড়ি সহ জেড ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার সুনীল মণ্ডল এর জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানানো হয়েছে।তবে তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয় নাকি, সেটা এখন দেখার।
প্রসঙ্গত গতকাল বিজেপির হেস্টিংস কার্যালয় তৃণমূল ত্যাগী নেতাদের নিয়ে শীর্ষ নেতৃত্ব একটি বৈঠক আয়োজন করেছিলেন। তাতেই যোগদান করতে আসছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। কার্যালয়ে ঢোকার সময় তার গাড়িকে বাধা দেয়া হয় ও বিক্ষোভ শুরু হয়। দফায় দফায় বিক্ষোভ চলতে থাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল সমর্থকরা। দুই পক্ষের বচসায় পরিস্থিতি ক্রমশ বেহাল হয়ে ওঠে। পরে পুলিশ বাহিনী নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…