কলকাতা: গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের (Binay Mishra) বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। গত প্রায় এক মাস ধরে তাঁকে খুঁজছে সিবিআই (CBI)। গরুপাচারের বিপুল অঙ্কের টাকা বিনয়ের মাধ্যমে পাচার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। তাঁকে হাজিরা দেওয়ার জন্য একাধিকবার নোটিশ (Notice) পাঠিয়েছে সিবিআই। কিন্তু তাতে লাভ হয়নি। দেখা মেলেনি বিনয়ের। এমনকি পরিবারের কেউই তাঁর খোজ দেননি বলে জানিয়েছেন পুলিশ (Police)। তাই এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।
গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। গত প্রায় ১ মাস ধরে তাঁকে খুঁজছে সিবিআই। গরুপাচারের বিপুল অংকের টাকা বিনয়ের মাধ্যমে পাচার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। তাঁকে হাজিরা দেওয়ার জন্য একাধিকবার নোটিশ পাঠিয়েছে সিবিআই। কিন্তু তাতে লাভ হয়নি। দেখা মেলেনি বিনয়ের। এমনকি পরিবারের কেউই তাঁর খোজ দেননি বলে জানিয়েছেন পুলিশ। তাই এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।
সিবিআই সূত্রে খবর, গরুপাচারের তদন্তে সহায়তা করেনি বিনয় মিশ্র। এমনকি ৩ বার বিনয় মিশ্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হলেও হাজিরা তো দূর কোনও পাত্তাই দেননি তিনি। শেষবার গত ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় সিবিআই। বিনয় মিশ্র সেই নির্দেশকেও গুরুত্ব না দিয়ে সিবিআই দফতরে পা রাখেননি।
তদন্তকারীরা জানাচ্ছেন,বিনয় মিশ্রকে ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবারের সদস্যরাও তিনি কোথায় আছেন তা জানান না বলে জানিয়েছেন। তাই অবশেষে তাঁকে ফেরার ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারির করল আসানসোলে সিবিআআইয়ের বিশেষ আদালত। এর আগে কয়লাপাচার কাণ্ডে অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…