নিউজ

লালকেল্লায় পতাকা লাগালে পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করেছিল খালিস্তানীরা, বিস্ফোরক কংগ্রেস সাংসদ

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন ট্রাক্টর মিছিলকে ঘিরে দিল্লিতে (Delhi) হিংসার ঘটনায় খালিস্তানীদের দায়ি করলেন কংগ্রেস সাংসদ রভনীত বিট্টু (Ravneet Singh Bittu)। কংগ্রেস সাংসদের অভিযোগ, হিংসার নেপথ্যে রয়েছে, শিখ ফর জাস্টিস সংগঠন। লালকেল্লায় (Red Fort) পতাকা লাগানোর জন্য ১ কোটি ৮০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, যিনি পতাকা লাগাবেন তাঁকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে শিখ ফর জাস্টিস। খালিস্তানীরা প্রথম থেকেই এই আন্দোলকে শেষ করতে চাইছিল বলেও অভিযোগ করেন বিট্টু।

অন্যদিকে, এই ঘটনার জন্য সরকারকেও দায়ি করেন রভনীত বিট্টু। তিনি বলেন, ‘দীপ সিধু নামে যিনি লালকেল্লায় পতাকা লাগিয়েছেন, তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সমস্ত তথ্য রয়েছে, তারপরেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না। কৃষকদের মিছিলের আগেই বেরিয়ে পড়ে খালিস্তানীরা। তাদের মধ্যে অনেকেই আগে থেকেই দিল্লিতে লুকিয়ে ছিল। কৃষক নেতারা বয়স্ক, তারা ভদ্র। পাঞ্জাবের কৃষকরা গোটা দেশের পেট ভরান। আজ আমাদের পাঞ্জাবী শহিদ হয়েছেন। আমরা দেশের জন্য লড়াই করে সীমান্তে শহিদ হই। কিন্তু আজ কিছু মানুষ আমাদের নিয়ে প্রশ্ন তুলেছেন।’

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে হিংসা ছড়ায় রাজধানীতে। একসময় আন্দোলকারীরা ১৫ আগাস্টে প্রধানমন্ত্রী যেখানে পতাকা উত্তোলন করেন, সেই জায়াগায় নিজেদের ধর্মীয় পতাকা ‘নিশান সাহেব’ লাগিয়ে দেন। ট্রাক্টর মিছিল শান্তিপূর্ণ হবে বলে আগেই জানিয়েছিলেন কৃষকরা। কিন্তু এই ঘটনার পর, কৃষক সংগঠনগুলির দাবি হিংসাকারীদর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

তবে এই ঘটনার জন্য দিল্লি পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারতীয় কৃষক ইউনিয়ন। সংগঠনের নেতা রাকেশ টিকাইত বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। কিন্তু এই ঘটনার জন্য দিল্লির পুলিশ প্রশাসনই দায়ি। কারণ, দিল্লি পুলিশ যে রুট দিয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছিল মিছিল। কিন্তু নির্দিষ্ট জায়গায় ব্যারিকেড না লাগিয়ে মিছিলকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। তারই ফলস্পরূপ মিছিল দিল্লির দিকে এগিয়ে যায়। যার জেরে কিছু সংগঠন সুযোগ পেয়ে যায় এবং মিছিলে বিঘ্ন ঘটানোর নক্কারজনক প্রয়াস করে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026