গত ২২ শে নভেম্বর ভারতে শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে ডে-নাইট টেস্ট, যা গোলাপি বলে খেলা হচ্ছে। এই ঐতিহাসিক ম্যাচে বেটিংয়ের জন্য মহানগরীতে গ্রেফতার করা হল ৯ জনকে।
গত শনিবার, ইডেনে তিনজন ব্যক্তি মোবাইলে বেটিং চালাতে গিয়ে সম্ভু দয়াল, মুকেশ গাড়ে, চেতন শর্মাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। দশটি ফোনও বাজেয়াপ্ত করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর মধ্য কলকাতা থেকে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম অভিষেক সুউলকা, ও আয়ুর আলি। তাদের কাছে বেশ কয়েকটি ফোন, একটি ল্যাপটপ এবং ১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। সুত্রে খবর, এরা কেউই এই রাজ্যের বাসিন্দা নয়।
বেটিংয়ের অভিযোগে কুন্দন সিং, সঞ্জয় সিং, মুকেশ মালি এবং সারজিল হোসেনকেও গ্রেফতার করে পুলিশ। কুন্দনের বাড়ি জোড়াবাগানের বৃন্দাবন বসাক স্ট্রিটে। মুকেশ ও সঞ্জয়ের বাড়ি বড়তলা এবং সঞ্জয়ের বাড়ি লেনে। কুন্দনের বাড়িতে চলছিল বেটিংয়ের কারবার। সেখান থেকে চারটি মোবাইল, দুটি কম্পিউটার, এবং দুলক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…