নিউজ

উপনির্বাচন আসন্ন, নির্বাচন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদর এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।  উপনির্বাচন কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজেপি এবং তৃণমূলের সংঘাত তুঙ্গে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।

উপনির্বাচনের দায়িত্ব রাজ্য পুলিশের হাতে দিতে নারাজ নির্বাচন কমিশন এবং গত লোকসভা নির্বাচন থেকে এই কারণে দন্দ্ব হয়ে আসছিল। তাই এই তিনটি কেন্দ্রে পাঁচটি করে মোট ১৫ টি কোম্পানী বাহিনী এবং পরে করিমপুরে আরও ১০ বাহিনী বেশি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে তীব্রভাবে অভিযোগ জানিয়েছে রাজ্য সরকার। এছাড়া জঙ্গলমহল থেকে বাড়তি বাহিনী মোতায়েন সিদ্ধান্ত নিলে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সিআরপিএফ থাকতে আবার পাঁচ ব্যাটেলিয়ন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে কেন? এটা অন্যায়।” বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এর পাল্টা জবাব দিয়ে বলেন, “ভোটে হারার ভয় থেকে এইসব বলছে তৃণমূল তাই এটি খুব হাস্যকর ব্যাপার।”তবে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছে।

উপনির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ।করিমপুরের প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সংসদ হওয়ায় এই কেন্দ্রে আসনটি ফাঁকা। তাছাড়া এই কেন্দ্রে তৃণমূল শক্তিশালী তাই এই কেন্দ্র নজরে রয়েছে তৃণমূলের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের প্রয়ানের কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া কংগ্রেস।

এছাড়া খড়গপুর কেন্দ্রে বিধায়ক বিজেপির বর্তমান রাজ্য সভাপতি থাকায় সেই ফাঁকা আসনে নিজেদের টিকিয়ে রাখতে মরিয়া বিজেপি।কালিয়াগঞ্জ,করিমপুর এবং খড়গপুর সদরে বুথের সংখ্যা যথাক্রমে ২৭০,২৬১ এবং ২৭০ টি ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026