খেলা

ইডেনে বাংলাদেশকে ‘পিঙ্ক-ওয়াশ’ করে বিশ্বরেকর্ড করলো ভারত

তড়িৎ ঘোষ : প্রথম গোলাপি বলের টেস্টে বাংলাদেশকে ইনিংস এবং ৪৬ রানে হারিয়ে দেয় ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতল ভারত। ইডেনে জয়লাভের সাথে সাথে অনেকগুলি রেকর্ড করে ফেলল ভারতীয় দল ও ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি। বিশ্বের একমাত্র টিম হিসেবে পরপর চারটি টেস্টে ইনিংস ও তার বেশি রানে জয়লাভ করলো ভারত।

ইডেন টেস্ট জিতে বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক হিসেবে পরপর সাতটি টেস্টে জয়লাভ করলেন এবং পেছনে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিকে। ২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনি ৬ টি ম্যাচ জিতেছিলেন চারটি অস্ট্রেলিয়া ও দুটি ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১০৬ রানে গুটিয়ে দেওয়ার পর বিরাট কোহলির ২৭ তম শতরানের সুবাদে ভারত ৩৪৭-৯ স্কোরে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করে ২৪১ রানে এগিয়ে থেকে। ইশান্ত ও উমেশ ৯ উইকেট দখল করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৯৫ এ শেষ করে দেয়। এর ফলে ভারত ইনিংস এবং ৪৬ রানে ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল। এটি ভারতের টানা ১২ তম ঘরোয়া সিরিজ জয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026