বিনোদন

শাড়ি পরে ‘পাকা বুড়ি’, ক্যামেরার সামনে পোজ দিয়ে ছোট্ট ভুতু, ভাইরাল ছবি

চারিদিকে চলছে সরস্বতী পুজোর আবহ। তার মধ্যেই সবার প্রিয়, ‘ভুতু’ অর্থাৎ আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee) গোলাপি রঙের শাড়ি পরে ‘পাকা বুড়ি’-র মতো ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলে শেয়ার করলেন ইন্সটাগ্রামে। গোলাপি রঙের শাড়ি পরে, মাথার চুলে বেণী বেঁধে আর্শিয়াকে ‘পদ্মদীঘির খুকু’র মতোই লাগছিল। তাঁর এই ছবি নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’ একসময় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এই সিরিয়ালের কাহিনী আবর্তিত হয়েছিল একটি বাচ্চা ভূতকে ঘিরে। এই বাচ্চা ভূতটির ভূমিকায় অভিনয় করেছিলেন শিশুশিল্পী আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee)। কিছুদিন আগেই পালিত হয়েছে আর্শিয়ার এগারো বছরের জন্মদিন। আর্শিয়ার জন্মদিনের বেশ কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন আর্শিয়া। সেখানে দিদির সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে আর্শিয়াকে। কালো রঙের চকমকি ড্রেসে আর্শিয়াকে মিষ্টি লাগছিল। আর্শিয়ার জন্মদিনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।‘ভুতু’ সিরিয়ালে খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হওয়া মেয়ের আত্মা ‘ভুতূ’র বাঁহাতের কারসাজিতে চোখের সামনে চলে আসত চকলেট, রাবড়ি, মিষ্টি। নিজের দুষ্টুমির মাধ্যমে বহু সমস্যার সমাধান অনায়াসেই করত ভুতু। ভুতুর চরিত্রে আর্শিয়ার অভিনয় খুব প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছে। সন্ধ্যা হলেই দর্শকরা মুখিয়ে বসে থাকতেন টিভির পর্দায় ভুতুর ভুতুড়ে দুষ্টুমি দেখার জন্য।‘ভুতু’ পরে হিন্দি ভাষাতেও তৈরী হয়। হিন্দিতেও ভুতুর চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া। সেইসময় আর্শিয়ার পুরো পরিবারকে মুম্বইতে থাকতে হয়েছিল। কিন্তু হিন্দি সিরিয়ালটি শেষ হওয়ার পর কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন আর্শিয়ার মা।

কলকাতায় ফিরে আর্শিয়া জনপ্রিয় ফিল্ম ‘ককপিট’ ও সিরিয়াল ‘রাণু পেল লটারি’-তে অভিনয় করেন। কিছুদিন আগে আর্শিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে আর্শিয়া ও তাঁর সহ-অভিনেতা দুজনে বলছেন, খুব তাড়াতাড়ি তাঁরা একসঙ্গে ফিরতে চলেছেন টেলিভিশনের পর্দায়। তবে গত বছর লকডাউনের সময় জি বাংলায় বহু পুরোনো সিরিয়াল দেখানো হচ্ছিল যার মধ্যে ‘ভুতু’-ও ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026