বিনোদন

শুভশ্রীর বুকে মুখ গুঁজে রাজ! আদরে মাখামাখির ভিডিও ফাঁস, চরম ভাইরাল নেটদুনিয়ায়

ভালোবাসার দিনে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhasree ganguly) ইন্সটাগ্রামে নিজের জীবনের অন্যতম প্রিয় দুই পুরুষের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করলেন। সেই দুই পুরুষ হলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও তাঁর একরত্তি ছেলে ইউভান (yuvan)। রাজের সঙ্গে শুভশ্রী ভিডিও তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রীর বুকে মুখ গুঁজে রয়েছেন রাজ। অপরদিকে ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীর কোলে খেলা করছে ইউভান। ইউভান ও রাজ শুভশ্রীকে সম্পূর্ণ করেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একটি পার্টির কিছু ছবি। গত সপ্তাহে রাজ ও শুভশ্রী পার্টি করতে গিয়েছিলেন ‘দি ব্রু হাইভ’-এ। এটি কলকাতার একটি অভিজাত নাইটক্লাব। রাজ ও শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁদের ঘনিষ্ঠ কিছু বন্ধু। ছবিতে রাজ ও শুভশ্রীকে তুমুল নাচ করতে দেখা যাচ্ছে। শুভশ্রীর পরনে রয়েছে কালো রঙের লং, সাইড স্লিটেড গাউন এবং কালো রঙের ব্লেজার। রাজের পরনে ছিল সবুজ রঙের ব্লেজার।

রাজ ও শুভশ্রীর বাড়িতে বছরের শেষে ছিল ঘরোয়া পার্টি। এই পার্টিতে উপস্থিত ছিলেন রাজের ঘনিষ্ঠ মহল। পার্টির হোস্ট ছিলেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী। পার্টিতে পরিচালক সৃজিত মুখার্জি (srijit Mukherjee) ও তাঁর স্ত্রী মিথিলা (Mithila) এসেছিলেন তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে। এছাড়া ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi)। পার্টি মাতিয়ে রেখেছিল রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভান(yuvan)। রাজ পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট। তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব (Baba yadav)। বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন। এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি। ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি। এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026