কলকাতা: গত ১১ ফেব্রুয়ারি (February) বাম যুবনেতাদের নবান্ন (Nabanna) অভিযান ঘিরে তোলপাড় হয়ে উঠেছিল কলকাতা (Kolkata)। দিনভর কলেজ স্ট্রিট (College Street), ধর্মতলা (Esplande) সহ শহরের বিভিন্ন প্রান্তের ধুন্ধুমার চিত্র ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। পুলিশের (Police) কাঠিচার্জ, জলকামান ও কাদানে গ্যাসের প্রভাবে আহত হন বেশ কয়েকজন বাম যুবনেতা। আর এবার নবান্ন অভিযানে আহত বাম যুবনেতার মৃত্যু ঘটল। আজ, সোমবার (Monday) সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় DYFI নেতা মইদুল ইসলাম মিদ্দার। নবান্ন (Nabanna) অভিযান চলাকালীন পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হয়ছিলেন ওই যুবনেতা।
হাসপাতাল সূত্রে খবর, পুলিশের প্রচণ্ড মারের ফলে মইদুলের শরীরের একাধিক মাংসপেশিতে গুরুতর আঘাত লাগে। পেটে ও পিঠে ভয়ংকর আঘাত পান তিনি। ফলে তার কিডনি কাজ করা বন্ধ করে দেয়। যার ফলে মৃত্যু হয় বাঁকুড়ার কোতলপুরের বাসিন্দা মইদুলের। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফাটছে বাম নেতৃত্ব। তীব্র প্রতিক্রিয়া বাম নেতৃত্বের। এমনকি তারা মানবাধিকার কমিশনে যাওয়ার হুমকিও দিয়েছেন।
এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মৃত্যু নয়, এটা খুন। সরকার ইতরতার সীমা ছাড়িয়েছে। এই বাচ্চা ছেলেটকে কীভাবে মেরেছে। সরকার ভয় পেয়েছে। তাঁর বুকে, পিঠে প্রচণ্ড আঘাত করেছে পুলিশ। চিকিৎসক চাপের মুখে সবটা বলতে পারছেন না।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…