নিউজ

আজ থেকে দেশ জুড়ে টোলট্যাক্স মেটাতে চালু হল FasTag, না মানলে হবে জরিমানা

নয়াদিল্লি: FasTag লাগানো না হলে গুনতে হবে জরিমানা। দেশের প্রতিটি গাড়ি (Car), নতুন হোক অথবা পুরাতন, FasTag থাকাটা বাধ্যতামূলক। যাতায়াতের ক্ষেত্রে গাড়িতে গতি আনতে কেন্দ্র সরকারের (Central Govt)তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ডিসেম্বর (December) মাসের ৩১ তারিখ প্রথম দফায় এই FasTag লাগানোর অন্তিম সময়সীমা দেওয়া হয়েছিল।

পরবর্তীকালে তা বাড়িয়ে করা হয় ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি। সেই মোতাবেক আজই FasTag লাগানোর শেষ দিন। আর এমনটা না হলে আগামীকাল থেকে জরিমানার সম্মুখীন হতে হবে গাড়ির চালক এবং মালিককে।

সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় ৪০% ট্রাক এবং ৯০% বাস এই FasTag লাগায়নি। যে কারণে সোমবার রাত্রি ১২টার পর থেকেই এই সমস্ত গাড়িদের টোল পারাপারের ক্ষেত্রে সাধারণ লেন ব্যবহার করতে হবে এবং দ্বিগুণ টোল দিতে হবে। পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি তো রয়েছেই।

আর এই ৪০% ট্রাক এবং ৯০% বাস বাদেও রয়েছে অন্যান্য গাড়ি। FasTag না লাগানো অবস্থায় যে সকল গাড়ি দেশের ৬১৫ টি জাতীয় এবং ১০১ টি রাজ্য টোল প্লাজা দিয়ে পার হবে সেগুলিকে জরিমানা স্বরূপ দ্বিগুণ গুনতে হবে। শুধু দ্বিগুণ টোল দেওয়াই নয়, পাশাপাশি এই সকল গাড়িগুলির ক্ষেত্রে বদল হচ্ছে আপ-ডাউন সিস্টেমের নিয়মের ক্ষেত্রেও। কোন টোলপ্লাজায় যদি ১০০ টাকা টোল ধার্য হয়ে থাকে, তাহলে FasTag না থাকলে ২০০ টাকা গুনতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026