নিউজ

বিদায় নিতে চলেছে শীত, তাপমাত্রা ছাড়াল ২০ ডিগ্রি

কলকাতা: অবশেষে শীত (Winter) বিদায় নিতে চলছে বঙ্গে। এবার কলকাতা (Kolkata) শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়াল। সকালটা মেঘলা, কুয়াশা ঢাকা। কিন্তু একটু বেলা বাড়লেই সূর্য উঠতেই তাপ বাড়ছে। বাড়ছে অস্বস্তি। দুপুরের দিকে রীতিমত ঘাম। সব মিলিয়ে শীত বিদায়ের প্রস্তুতি চলছে। কিছুটা একইরকম কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছবিটা। জেলায় তাপমাত্রা কম হলেও, শহর কলকাতায় আর সোয়েটার নিয়ে পারতপক্ষে দিনের বেলায় বের হওয়া যাচ্ছে না। এমনকী দুপুরের দিকে হালকা করে ফ্যান চালালেও খারাপ লাগছে না।

আবহাওয়া দফতর জানিয়েছে,কার্যত শীতের বিদায়,এবারের মতো আর জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না কলকাতায়।তবে জেলায় আরও কিছুদিন শীতের আমেজ থাকবে।এমনটাই পূর্বাভাস। গত রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রার পারদ সোমবারও উঠল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়াল।শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আজ দক্ষিণবঙ্গে সকালের দিকে হাল্কা কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর এরকমটা জানাচ্ছে।সরস্বতী পুজোর সময় রাজ্যে অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026