বিনোদন

Arunita Kanjilal: জন্মদিনে খালি গলায় দর্শকদের পছন্দের গান শোনালেন অরুনিতা, ভাইরাল ভিডিও

অরুনিতা কাঞ্জিলাল নামটা বর্তমানে সকলের কাছেই খুব পরিচিত। বিশেষ করে ইন্ডিয়ান আইডলের হাত ধরেই তিনি ভারতের বহু মানুষের মধ্যে এক বিপুল পরিচিতি পেয়েছেন। গতবছর ইন্ডিয়ান আইডলের সিজনে রানার্সআপ হয়েছিলেন বাংলা তথা বনগাঁর মেয়ে অরুনিতা। বর্তমানে তিনি সঙ্গীত জগতে নিজের একটা জায়গা করে নিতে পেরেছেন। তার গায়েকির জন্যই মানুষের মধ্যে তার এত পরিচিতি।

ছোট থেকেই গান নিয়ে থাকতে ভালোবাসেন অরুনিতা। এই গানের সূত্র ধরেই একাধিক রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছেন তিনি। বহু গুণীজনের কাছ থেকে পেয়েছেন প্রশংসা। তবে ইন্ডিয়ান আইডলের অংশগ্রহণ করার পর থেকেই তার জীবনের মোড় ঘুরে গিয়েছে। বর্তমানে তার ভক্তের সংখ্যা ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। এখন প্রায়ই লাইভ পারফর্ম্যান্স করার জন্য বিদেশে পাড়ি দেন তারা। সেইসমস্ত অনুষ্ঠানের একাধিক ভিডিও থেকে থেকেই ভাইরাল হয় নেটমাধ্যমে। সম্প্রতি অরুনিতা কাঞ্জিলালের আরো একটি লাইভ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আজ, মঙ্গলবার অরুনিতা কাঞ্জিলালের জন্মদিন। সকাল থেকেই তার ভক্তরা তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। নিজের জন্মদিনের দিন প্রথম ইনস্টা লাইনে এলেন অরুনিতা। নিজের ভক্তদের শোনালেন তাদের পছন্দমত গান। পুরনো বাংলা গান থেকে শুরু করে হিন্দি গানের পাশাপাশি শোনালেন হাল আমলের গানও। প্রায় ১৪ মিনিটের একটি লাইভ করেছেন তিনি। ভিডিওটি বানানোর সময় তার পরনে ছিল একটি লাল রঙের কুর্তি। গলায় ছিল একটা সরু সোনার চেইন। কপালে ছোট্ট কালো টিপ ও খোলা চুলে লাইভে এসেছিলেন গায়িকা। নিঃসন্দেহে তার গানের গলার পাশাপাশি তাকে যে খুব মিষ্টি দেখাচ্ছিল, তা বলাই বাহুল্য।

এই লাইভ ভিডিওর মাধ্যমে ভক্তদের গান শোনানোর পাশাপাশি গায়িকা সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি সবশেষে বলেছেন, তারা যেন এভাবেই তাকে ভালোবেসে যান এবং তাকে সাপোর্ট করে যান। তারা পাশে না থাকলে তিনি এতদূর আসতে পারতেন না বলেই জানিয়েছেন। তিনি লাইভে আশায় খুশি হয়েছেন তার অগণিত অনুরাগীরাও। ভবিষ্যতেও তিনি এমন একাধিক লাইভ ভিডিও বানাবেন বলেই কথা দিয়েছেন সকলকে। উল্লেখ্য, এটি ছিল তার প্রথম ইনস্টা লাইভ।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026