হিয়া দে ছোটপর্দার পরিচিত একটি মুখ। অনেক ছোট বয়স থেকেই অভিনয় জগৎ-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার অভিনয় শুরু থেকেই নজরে এসেছিল দর্শকদের। ক্ষুদে শিল্পী হিসেবে দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছিলেন হিয়া দে। ‘পটল কুমার গানওয়ালা’য় তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। কোন না কোন কারণে নেটিজেনদের মধ্যে চর্চায় থাকেন এই ক্ষুদে শিল্পী।
সোশ্যাল মিডিয়ায় বর্তমান যুগের অভিনেত্রী হিসেবে ভালোই অ্যাক্টিভ হিয়া দে। তিনি প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবির অন্যতম জনপ্রিয় হিট গান ‘সামি সামি’র সিগনেচার স্টেপে দুর্দান্ত নেচে রিল ভিডিও বানিয়েছেন হিয়া। সাদা শাড়ি ও লাল থ্রি কোয়ার্টার ব্লাউজ পরে এই ভিডিওটি বানিয়েছেন তিনি। একেবারে হুবহু রশ্মিকা মন্দনাকে নকল করেছেন। ‘সামি সামি’ গানের সাথে তার এই রিল ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সম্ভবত অভিনেত্রী নিজের ঘরেই বানিয়েছেন ভিডিওটি।
এই ভিডিওটি নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন তিনি, যা এই মুহূর্তে নেটিজেনদের একাংশের মধ্যে বাহিরে। তবে তার এই রিল ভিডিওতে নেতিবাচকের তুলনায় ইতিবাচক মন্তব্যের পরিমাণ বেশি। বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষে শিকার হতে হয় এই অভিনেত্রীকে। ছোট বয়সেই এইসমস্ত ট্রোলিংকে ম্যানেজ করতে শিখি গিয়েছেন তিনি। অভিনয় জগতে নিজের একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছেন ইতিমধ্যেই।
বর্তমানে হিয়া স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফেলনা’য় নাম ভূমিকায় অভিনয় করছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়টা বজায় রেখেছেন তিনি। ইতিমধ্যেই সিনেমা জগতে পা রেখেছেন তিনি। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’ ছবিতে অভিনয় করছেন হিয়া। এই ছবির মাধ্যমে পরিচালক সমাজের নির্যাতিতা মেয়েদের প্রতি ট্রিবিউট জানাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…