বিনোদন

সম্পর্কে ভাঙন অরুনিতা ও পবনদীপের! প্রেমিকাকে পছন্দ না অরুনিতার মা-বাবার

‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’র শুরুর সময় থেকেই অরুনিতা ও পবনদীপের সম্পর্ক নিয়ে জল্পনা চলত মিডিয়ায়। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর সেই জল্পনা বেড়ে যায় আরো। একাধিক লাইভ শো এবং মিউজিক অ্যালবামে তাদের একইসাথে গান গেয়েছেন তারা। যা তাদের সম্পর্ক নিয়ে একটা নিশ্চিত ধারণা দিয়েছে তাদের ভক্তদের। তবে বেশ কয়েকদিন ধরেই এই জুটির বিচ্ছেদের প্রসঙ্গ শোনা যাচ্ছে মিডিয়াতে। সম্ভবত বাবা-মায়ের জন্যই অরুনিতা সরে দাঁড়াচ্ছেন।

সম্প্রতি জানা গিয়েছে, মিউজিক ভিডিয়ো ‘ফুরসত’র লঞ্চে থাকছেন না বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। অথচ, এই মিউজিক ভিডিওতে সিঙ্গেলে পবনদীপের সাথে তাকে গান গাইতে শোনা যাবে। শোনা যাচ্ছে, বাবা-মার কারণেই আসন্ন এই মিউজিক ভিডিওতে মুখ দেখাতে চাইছেন না গায়িকা।

পরিচালক রাজ সুরানি পরিচালিত এই রোমান্টিক সিঙ্গেলে একইসাথে গান গাইছেন অরুনিতা ও পবনদীপ। তবে প্রথম থেকেই অভিনয় করতে এবং ভিডিওতে পরিচালকের শত অনুরোধেও মুখ দেখাতে নারাজ ছিলেন তিনি। পরে তিনি জানিয়েছিলেন, নিজের কিছু সমস্যার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। পরে এই মিউজিক ভিডিওতে অরুনিতার জায়গায় দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী চিত্রা শুক্লাকে।

চলতি মাসের ১৬’ই ডিসেম্বর এই মিউজিক ভিডিও লঞ্চ হবে। তবে এই মিউজিক ভিডিও রিলিজের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না অরুনিতা, যা নিয়ে চর্চা চলছে মিডিয়ায়। অরুনিতা ও পবনদীপ একসাথে থাকলে তারাই মিডিয়ার সব নজর কেড়ে নেবে, সেটা চান না এই মিউজিক ভিডিওর পরিচালক রাজ সুরানি। তবে এখন প্রায়ই শোনা যাচ্ছে, পবনদীপ ও অরুনিতার সম্পর্ক ভাঙনের পথে। তবে এই প্রসঙ্গে অরুনিতা কাঞ্জিলাল জানিয়েছেন, তিনি অভিনয় বিষয়টাতে বিশেষ স্বতস্ফূর্ত নন, তাই তিনি এই মিউজিক ভিডিওতে মুখ দেখাতে রাজি হন নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026