বিনোদন

ভিকির সঙ্গে বিয়ে পর্ব সেরেই সলমনের কাছে ফিরছেন নববধূ ক্যাট, হৈচৈ বলিউডে

গত ৯ ডিসেম্বর ভালোবেসে রাজস্থানের সওয়াই মাধেপুরের বারওয়ারা ফোর্টে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই সেলিব্রেটি কাপলের বিয়ে ঘিরে ছিল হাই সিকিউরিটি। এঁদের বিয়েতে প্রবেশ করতে দরকার ছিল বিশেষ পাসওয়ার্ড। এমনকি মোবাইল নিয়ে প্রবেশ করা ছিল নিষিদ্ধ। তবে নিজের অনুগামীদের কথা ভেবে বিয়ের দিনই বিয়ের ছবি পোস্ট করেছিলেন ভিকি ও ক্যাটরিনা। এরপর নিজেদের সঙ্গীত, গায়ে হলুদ আর মেহেন্দির ছবি শেয়ার করেছেন।

রাজস্থানের হাইপ্রোফাইল বিয়ের আসর বলে কথা। তবে করোনা পরিস্থিতির জন্য এদের বিয়েতে বলিউডের সকলকে নিমন্ত্রণ করতে পারেনি ভিক্যাট। কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সদস্য নিয়ে মোট ১২০ জন নিমন্ত্রিত ছিলেন। তবে ভিক্যাটের বিয়ের পর এবার গ্র‍্যান্ড রিসেপশনের পালা। আর এই রিসেপশনে কোনো কিপ্টেমি করছেনা এই লাভ বার্ডস।

ইতিমধ্যে ভিক্যাট ইন্ড্রাস্টির বন্ধুদের উপহার সহযোগে নিমন্ত্রণ পত্র এবার পৌঁছে যাচ্ছে সকল সেলিব্রিটিদের দরজায় দরজায়। ফের কৌতুহলী পারদ চড়িয়ে প্রসঙ্গ সেই ভিকি ক্যাটরিনা। এবার পালা রিসেপশনের। চুপিচুপি আর প্রেম নয় বৃহস্পতিবার সামাজিক বিয়ে সেরে খুল্লামখুল্লা স্বামী-স্ত্রী ভিক্যাট। তবে বিয়ের পরই এখনই এই কাপলের কোনো হানিমুনে পরিকল্পনা নেই।

কারণ ক্যাটরিনা কাইফের সিডিউল অনুযায়ী তিনি নিজের এই বিবাহ পর্ব সেরেই যোগ দেবেন নিজের সিনেমার শ্যজটিংয়ে। আবারো ছুটি কাটিয়ে সংসার সামলে ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে মন দেবেন। বিয়ের রিসেপশন মিটলেই নিজের প্রাক্তন সলমনের সঙ্গে আবারও বিগ স্ক্রিনে ফিরবেন ক্যাটরিনা। কারণ শ্যুটিং চলছে টাইগার থ্রি”র। এখানেই আবারও একই ফ্রেমে ফিরবে পুরোনো প্রেমকাহিনি। বিয়ের পরই সেটে কাজে ফিরছেন ক্যট। তবে এই মুহূর্তে ভিক্যাট নিজেদের বৈবাহিকের বিশেষ মুহূর্ত উপভোগ করছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026