বিনোদন

ভাত খেল আরুণ‍্যা, একরত্তি খুদের মুখেভাত অনুষ্ঠান পালন করলেন অভিনেত্রী অঙ্কিতা

বিয়ের সঙ্গে সঙ্গেই টলিটাউন ও টেলিটাউনে শুরু হয়েছে অন্নপ্রাশনের ধুম। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)-র পুত্রসন্তান ইউভান (yuvan)- এর পরে এবার ভাত খেল অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল (Ankita Majumder paul)-এর পাঁচ মাসের কন্যাসন্তান আরুণ‍্যা (Arunya)। আরুণ‍্যার অন্নপ্রাশনের ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। ছবিতে দেখা যাচ্ছে সবুজ এথনিক ড্রেস এবং মাথায় ফুলের মুকুট পরে সেজেছিল ‘প্রিন্সেস’ আরুণ‍্যা। অঙ্কিতা যত্ন করে মেয়ের কপালে চন্দন পরিয়ে সাজিয়েছিলেন। আরুণ‍্যার মামা আরুণ‍্যাকে কোলে নিয়ে তার মুখে তুলে দেন প্রথম ভাতের দানা। আরুণ‍্যার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা আরুণ‍্যা ও অঙ্কিতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

2018 সালের জানুয়ারি মাসে গুয়াহাটির বাসিন্দা সৌমিত্র পাল (soumitra paul)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অঙ্কিতা। ফ্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখোপাধ্যায় (sabyasachi mukherjee) ডিজাইন করেছিলেন অঙ্কিতার বিয়ের শাড়ি। লকডাউনের সময় গর্ভবতী অঙ্কিতা তাঁর গুয়াহাটির শ্বশুরবাড়িতে আটকে পড়েছিলেন। গুয়াহাটির একটি হাসপাতালে গত 7 ই সেপ্টেম্বর জন্ম নেয় সৌমিত্র ও অঙ্কিতার একমাত্র কন্যাসন্তান আরুণ‍্যা।

সম্প্রতি কেক কেটে আরুণ‍্যার তিন মাসের জন্মদিন সেলিব্রেট করেছিলেন অঙ্কিতা। তবে এদিন আরুণ‍্যার মায়ের বাড়িতেই সম্পন্ন হয়েছে আরুণ‍্যার অন্নপ্রাশনের অনুষ্ঠান। এই প্রতিবেদনে অঙ্কিতার বাপের বাড়িকে আরুণ‍্যার মায়ের বাড়ি বলা হল কারণ আরুণ‍্যা বড় হোক নতুন চিন্তাধারায় যেখানে মেয়েদের বাপের বাড়িটা প্রকৃতপক্ষে তার নিজের বাড়ি হিসাবেই পরিচিত হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026