নিউজ

ব্রিগেড সমাবেশের আগে চূড়ান্ত তালিকা তৈরি বামেদের, টালিগঞ্জে থাকছে চমক

কলকাতা: ব্রিগেড (Brigade)সমাবেশের আগেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত সিপিআইএমের (CPIM)। রাজ্যে ক্রমশ জমে উঠছে প্রাক নির্বাচনী লড়াই। একুশের নির্বাচনে (Election) ঘুরে দাঁড়াতে বাম এবং কংগ্রেস (Congress) জোট বেঁধেছে। আর তাঁদের সাথে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে জোটে পাকাপাকিভাবে প্রবেশ করেছে আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiki)নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সব মিলিয়ে জোরকদমে প্রচার শুরু করেছে জোট। এই পরিস্থিতিতে নির্বাচন ঘোষণার আগেই কার্যত কলকাতার (Kolkata) প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল সিপিআইএম।

আলিমুদ্দিন সূত্রে খবর, যেভাবে টুম্পা প্যারোডিকে গুরুত্ব দিয়ে বাম কাঁচা মাথাদের উদ্যোগে শিলমোহর দিয়েছে রাজ্যের তাবড় সিপিআইএম নেতা। ঠিক সেভাবেই প্রার্থী তালিকাতেও থাকছে তারুণ্যের প্রাধান্য। সূত্রের খবর কলকাতার যে কটি আসনে লড়ছে সিপিআইএম তাঁর প্রার্থী তালিকা চূড়ান্ত। টালিগঞ্জে লড়বেন দেবদূত ঘোষ। কসবায় শতরূপ ঘোষ অথবা কলতান দাসগুপ্ত। বেহালা পশ্চিম কেন্দ্রে নীহার ভক্ত। বেহালা পূর্বতে শমিতা হর চৌধুরী। বেলেঘাটায় রাজীব বিশ্বাস। মানিকতলাতে রাজীব মজুমদার। কাশীপুর-বেলগাছিয়াতে প্রতীপ দাশগুপ্ত।

আলিমুদ্দিন সূত্রে খবর এখন পর্যন্ত ২৩০ টি আসনের রফা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৬৪ টি আসন। সেটারও আগামী ২৮ তারিখের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। কারন ২৮ তারিখে ব্রিগেড সমাবেশ থেকে জোট ঘোষণা করা হবে আসন সমঝোতার বিন্যাস সহ। সূত্রের খবর, কংগ্রেস-আইএসএফ-আরজেডিকে বিভিন্ন আসন ছাড়তে গিয়ে তলানিতে নেমেছে সিপিআইএম সহ বাম শরিকদের আসন সংখ্যা। সূত্রের খবর, আব্বাসের দলকে ছাড়তে গিয়ে CPI-এর আসন সংখ্যা ১৪ থেকে ১০-এ নেমে এসেছে। ফরওয়ার্ড ব্লকের আসন ৩৪ থেকে নেমেছে ১৮-তে। RSP-র আসন নেমেছে ২২ থেকে ১৬-তে।

নন্দীগ্রামের পর ISF-কে ভাঙড় এবং মেটিয়াবুরুজ আসন ছেড়ে দিয়েছে বামেরা, জোটের স্বার্থে তৃনমূল কে ঠেকাতেও আব্বাসেই ভরসা রাখছে তাঁরা। সূত্রের খবর ভাঙড় আসনে জোটের জয় পাওয়ার যাবতীয় অঙ্ক সাজানোর কাজও নাকি শেষ! সূত্রের দাবি, ভাঙড়ে যে ভোট লুঠের অভিযোগ উঠেছে একাধিকবার। আব্বাস সেই ভোট লুঠ রুখবেন! ভাঙড় আসনে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে আব্বাসের ভাই তথা সংগঠনের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির নাম। তাৎপর্যপূর্ণভাবে এই বিধানসভা কেন্দ্রগুলিতে সংখ্যালঘুরাই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026