একজন তৃণমূল কর্মীর গায়ে হাত দিয়ে দেখা, কথা দিচ্ছি আগুন জ্বলবে। ডুমুর জলা স্টেডিয়ামে সভার আগে এভাবেই বিজেপিকে হুংকার দিলেন মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তৃণমূল কর্মীদের তিনি বার্তা দিলেন, দল তাদের পাশে আছে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই।
পাশাপাশি তিনি রাজীব বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বললেন এখন তিনি বিজেপিতে কিন্তু কয়েক মাস আগে ডোমজুড়ে তৃণমূল বিধায়ক ছিলেন। এবারে প্রথমবার ডুমুর জলা স্টেডিয়ামে শাসক দল রাজিব ব্যানার্জি কে ছাড়া সভা করবে।সেখানকার পরিস্থিতি এদিন খতিয়ে দেখলেন মন্ত্রী অরূপ রায়। রাজিব ব্যানার্জির নাম না করে বললেন, ‘ডোমজুড়ের তৃণমূল কর্মীদের দমিয়ে রাখা হচ্ছিল। ভয় পাওয়ার কোন কারণ নেই দল আপনাদের পাশে আছে।”
অমিত শাহের (Amit Shah) বাড়িতে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। দলবদল এর পর প্রথম ভাষণে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ তুলে আনলেন তিনি। তিনি চ্যালেঞ্জ করলেন, ২০২১ নির্বাচনে বাংলায় পদ্ম ফুটবে। তিনি আরো বলেন চমকে ধমকে ভোট হবে না। শাসকদলের উদ্দেশ্যে তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমরাও জানি কিভাবে ভোট করতে হয়, এতদিন সেই শিক্ষা আমরাও পেয়েছি। এবারে মানুষ নিরাপত্তার সাথে ভোট দেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…