পলিটিক্স

আমাদের ছেলেরা যদি ফু দেয় তাহলে বিজেপি কর্মী সমর্থকরা উড়ে যাবে, হুঁশিয়ারি অরূপ রায়ের

এবার বিজেপিকে সরাসরি হুমকি দিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “তৃণমূলের ছেলেরা যদি মারতে শুরু করে তাহলে বিজেপি বাংলা কেনো অনেক দূরে চলে। আমাদের ছেলে যা রয়েছে তাতে আমরা ফু দিয়ে উড়িয়ে দিতে পারব বিজেপি কর্মী সমর্থকদের।” বিজেপির যোগদান মেলায় রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সহ অন্যান্য তৃণমূল নেতাদের বিজেপি যোগদানের বিষয়ে কটাক্ষ করলেন অরূপ রায়।

তারপরে বাঁকড়ায় বিজেপি কর্মী সমর্থক রা আহত হয়েছিলেন। সেই বিষয়ে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের উপরে। অরূপ রায় সেই প্রসঙ্গে জানিয়েছেন, “এখানে কোনো রকম উত্তাপ নেই। শুধুমাত্র বিজেপির লোকজন ঝামেলা করছে। তাদের দলের লোকেরা কিছু করছে না।”

অরূপ রায় হুমকি দিয়েছেন, “আমাদের ছেলেরা যদি মারতে আরম্ভ করে তাহলে বাংলা কেন বাংলার বর্ডার ছাড়িয়ে চলে যাবে ওরা। আমাদের ছেলেরা ফু দিলে উড়ে যাবে।”এই প্রসঙ্গে বালির বিধায়ক তথা বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া ( Baishali Dalmiya) বললেন, “আমি এর আগেও বলেছি, হাওড়ার একদল দুষ্কৃতী পিছনে জেলার একটি নেতৃত্ব রয়েছে। এবার আমার কথা সত্যি প্রমাণিত হলো। জেলার দুষ্কৃতীরা সামনে চলে এসেছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026