সামনের বছর দিল্লির বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি স্থির করছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই কর্মসূচিকে আরও ভোটমুখী করে তুলতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের হাত ধরার কথা ঘোষণা করলেন তিনি।
শনিবার দিল্লির শাসকদল আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে ঘোষণা করেন, ‘খুশির সঙ্গে জানাচ্ছি যে প্রশান্ত কিশোরের আই-প্যাক আমাদের সাথে কাজ করার জন্য সম্মত হয়েছে।’
২০১৫ সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়াল তাঁর দলকে এক ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ৬৭ আসনই আপের দখলে ছিল। কেজরিওয়ালের নেতৃত্বাধীন সেই আপও এবার প্রশান্ত কিশোরের শরণাপন্ন হলো।
প্রশান্ত কিশোর এর আগে বেশ কিছু রাজ্যে ভাগ্য নিয়ন্তা হিসেবে সফল ভূমিকা পালন করেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাঁর কৌশল। পরবর্তী কালে ২০১৫-তে বিহারে নীতীশ কুমার এবং ২০১৭-তে পাঞ্জাবে অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় ফিরে আসেন প্রশান্ত কিশোরের ভোট কৌশলের উপর ভরসা রেখেই।
২০১৯-এ অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডির জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে তেমন দাগ কাটতে পারেনি আই-প্যাক। বর্তমানে প্রশান্ত কিশোরের এই সংস্থা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…