ধামাকাদার টি-টোয়েন্টি সিরিজের পর রবিবার ১৫ ডিসেম্বর চেন্নাই এর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ। দিনরাতের এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। গত ৪৮ ঘণ্টায় চেন্নাইতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ম্যাচের দিনও সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর।
চোটের জন্য ভারতীয় দলে দুটি পরিবর্তন ঘটে গিয়েছে ম্যাচ শুরুর আগেই। শিখর ধাওয়ান এর পরিবর্তে দলে এসেছেন মায়াঙ্ক আগরওয়াল এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পাওয়া ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। হাড্ডাহাড্ডি টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের ম্যাচেও কড়া টক্কর জানাতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ দল। পরিবর্তন এর পর একদিনের সিরিজের জন্য ভারতীয় দল।
বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, রিষভ পন্থ, শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…