বিনোদন

Drug Case: চারদিন ধরে জেলের কোনো খাবার খাচ্ছেনা আরিয়ান! খাচ্ছেন শুধু বিস্কুট আর জল

কোনো ভাবেই শুক্রবার ও জামিন মিলননা শাহরুখ খান পুত্র আরিয়ান খানের। আপাতত জেলের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে অভিনেতার। বর্তমানে আর্থার রোড জেল হল বাদশার পুত্র’র ১৪ দিনের ঠিকানা। কোভিড টেস্ট করিয়ে সেই জেলে পাঠানো হয়েছে। আরিয়ান-সহ এই মামলায় যুক্ত বাকি অপরাধীদের গ্রেফতার সকলের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আর প্রত্যেকের করোনা টিকার দুটি ডোজই নেওয়া রয়েছে বলে এনসিবি সূত্রে খবর। করোনা নিয়মবিধি মেনে সেখানে পাঁচ দিন নিভৃতবাসে কাটাতে হচ্ছে আরিয়ানকে।

গত বৃহস্পতিবার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে আরিয়ানকে। তিনি বলিউডের বাদশার পুত্র বলে কোনও রকম ‘বিশেষ আয়োজন’ করা হয়নি তাঁর জন্য। আর পাঁচ জন হাজতবাসীর মতোই থাকছেন ‘কিং খান’-এর বড় ছেলে। কোন রুটিন মেনে আগামী কয়েক দিন চলবেন বাদশা-পুত্র? এতদিন রাজপুত্র আরিয়ানের এক ইশারাতেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো অগুণতি পরিচারক। মন্নতের রাজকুমারের জন্য আয়োজন করা হত নানান খাবার।

তবে এই কারারুদ্ধে থাকছেনা পাঁচ তারা হোটেলের কাবাব বিরিয়ানি। অন্যান কয়দীদের মতো প্রতিদিন ঘড়ির সময় অনুযায়ী ঠিক সকাল ৬টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় প্রত্যেক অভিযুক্তকে। এরপর সকাল সাতটায় আসে জলখাবার। প্রতিদিন জেলে যা রান্না হবে তাই খেতে হবে সকল অপরাধীদের। বাইরের ভালো খাবার এক্কেবারে নিষিদ্ধ। আরিয়ান এখন আর্থার রোড জেলে একদম সাধারণ জীবনযাপন করছে। এই মামলায় গ্রেফতার আরও পাঁচ জনের সঙ্গে আরিয়ানকে রাখা হয়েছে মুম্বইয়ের জেলের ১ নম্বর ব্যারাকে।

বিলাসবহুল জীবনযাত্রা ভুলে অন্ধকার কারারুদ্ধে কুঠুরিতে দিন কাটাতে বেশ বেগ পেতে হচ্ছে মন্নতের রাজকুমারকে। তবে জেলে থাকলেও জেলের ক্যান্টিনে তৈরি ভাত-ডাল-তরকারি এখন আরিয়ানের খাবার মুখে রুচছে না। জেলের সূত্রে জানা গিয়েছে, করাদে থাকাকালীন ঠিক এক্কেবারে খাওয়া-দাওয়া করছেন না আরিয়ান। জেল আধিকারিকদের তরফে বারবার অনুরোধ করা সত্ত্বেও জেলের খাবার কোনোভাবে মুখে তুলছেন না আরিয়ান। শুধু সে জানিয়েছে তাঁর খিদে নেই।

শুধু জেলের ক্যান্টিন থেকে কেনা পার্লেজি বিস্কুট আর জল খেয়েই দিন কাটছে আরিয়ানের। জেলে যাওয়ার সময় নিজের সঙ্গে ১২টি জলের বোতল নিয়েছিলেন। সেই জলের মধ্যে আর মাত্র তিন বোতল জল পড়ে রয়েছে আরিয়ানের কাছে। এমনকি চারদিন ধরে জেলে স্নানও করেনি সে। জেলের নিয়ম অনুযায়ী, অভিযুক্ত বা কয়েদিরা নিজের সঙ্গে আড়াই হাজার টাকা নিয়ে কারারুদ্ধে ঢুকতে পারবে। ওই টাকা জেলের অ্যাকাউন্টে জমা থাকে আর তাঁর বদলে কয়দিকে এক মাসের কুপন দেওয়া হয়। তবে ওই কুপন দিয়ে কয়দি জেলের ক্যান্টিন থেকে শুধুমাত্র শুকনো খাবার যেমন কেক, বিস্কুট ক্রয় করতে পারবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026