বিনোদন

Bikram Chatterjee: কেরিয়ারে নতুন মাইল ফলক, বলিউডে অভিষেক করছেন বিক্রম!

বাংলার দর্শকরা প্রায় সকলেই বিক্রম চট্টোপাধ্যায় নামটার সঙ্গে বেশ পরিচিত। অনেক রমনীর বং ক্রাশ বললেও কম হবে। ধারাবাহিক, সিনেমা, ওয়েব সিরিজ তিনটিতেই দক্ষতার সাথে অভিনয় করেছেন। ইতিমধ্যে পর পর বেশ কয়েকটা ভালো প্রজেক্টে কাজ দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। মাস কয়েক আগে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘তান সেনের তানপুরা’। আর এটি ছিল বিক্রমের প্রথম ওয়েব দুনিয়াতে কাজ।

কিছুদিন আগে হইচই থেকে জানানো হয়েছে,’রুদ্রবীণার অভিশাপ’ নামক মিউজিক্যাল থ্রিলারে অভিনয় করবেন বিক্রম। এর মাঝেই নলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। দূর্গাপুজোর সপ্তমীর দিন নিজের প্রথম হিন্দি ছবির পোস্টার শেয়ার করে অনুরাগীদের সুখবর দিলেন বিক্রম। তাঁর এই সাফল‍্যে খুশির জোয়ার নেটমহলে। কোন্ ছবি দিয়ে বলিউডে পা রাখছেন তিনি?

ছবির নাম ‘মেমোরি এক্স’। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন বিক্রম। সাইকোলজিক‍্যাল রোম‍্যান্টিক ঘরানার মোড়কে এই ছবি বানানো হয়েছে। ভারতে নাকি এমন ঘরানার ছবি এই প্রথম। স্বাভাবিক ভাবেই এমন একটি ছবিতে কাজ করতে পেরে বেশ আনন্দে উচ্ছ্বসিত বিক্রম। সপ্তমীর দিন সোশ‍্যাল মিডিয়ায় ডেবিউ ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা।

তিনি লিখেছেন, ‘প্রথম গুলো সবসময় স্পেশ‍্যাল হয়। আমার প্রথম হিন্দি ছবি মেমোরি এক্স এর টিজার পোস্টার প্রকাশ করছি। তথাগত মুখার্জির লেখা এবং পরিচালিত ভারতের প্রথম সাইকোলজিক‍্যাল রোম‍্যান্স। ছবিতে অভিনয় করছেন বিনয় পাঠক ও স্মৃতি কালরা, প্রযোজনায় আছেন অভিনব ঘোষ, তানিয়া মুখার্জি, তথাগত এবং দেবলীনা প্রোডাকশনস। ভালবাসা ও আশীর্বাদ দেবেন। শুভ সপ্তমী।’ অভিনেতার এই নতুন জার্নির কথা জানতে পেরে অনুগামীরাও খুব খুশি। অনুগামীরাও অভিনেতার নতুন পথচলাতে শুভেচ্ছা জানালেন।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026