বিনোদন

Aryan Khan: মিলছে না জামিন! মন শক্ত করতে করতে করাদে বসে রাম, সীতার কাহিনি পড়ে দিন কাটচ্ছে আরিয়ানের

গত ৩ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। একাধিকবার জামিনের আবেদন করেও জেলের বাইরে আসতে পারেননি আরিয়ান। মন্নত ছেড়ে আর্থার রোডের জেলে কাটাতে হচ্ছে আরিয়ানকে।বর্তমানে বাড়িয়ে দেওয়া হয়েছে শাহরুখ-পুত্রের বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ। ৩০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় অবধি তাঁকে হেফাজতে থাকার থাকার নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই আরিয়ান জামিনের আবেদন করা হয়েছে বম্বে হাই কোর্টে। যার শুনানি হওয়ার কথা আগামী মঙ্গলবার ২৬ অক্টোবর।

বারবার জামিন না মঞ্জুর হওয়ায় স্বভাবতই মনমরা হয়ে রয়েছেন আরিয়ান। মায়ের জন্মদিন, নবরাত্রি, দশেরা, জীবনের বিশেষ দিনগুলি জেলের রুদ্ধদ্বারেই কাটিয়ে দিচ্ছেন আরিয়ান। ঝাঁ চকচকে ‘মন্নত’-এর রাজকুমার সে। ২৩ বছরে এই প্রথম এমন দুর্দিনের মধ্যে দিয়ে জীবন কাটাতে হচ্ছে বাদশা পুত্রকে।দেখতে দেখতে কেটে গেল দিন কুড়ি। আর্থার রোড জেলের বিশেষ ব্যারাকে এখন তিনি বন্দী। এখন আরিয়ানের পরিচয় কয়েদি নম্বর ৯৫৬।

কিন্তু সেখানে কীভাবে দিন কাটাচ্ছেন আরিয়ান? এই প্রশ্নের উত্তর দিল এক সংবাদমাধ্যমের কাছে এনসিবি-র আধিকারিকরা। তাঁরা জানালেন, আর পাঁচজন কয়েদিদের মতোই দিন যাপন করছেন আরিয়ান। হেফাজতের প্রথম দিকে তিনি কয়েকটি বিজ্ঞানের বই পড়তে চেয়েছিলেন তিনি। তাঁর দাবি মেনে ওই বইগুলো আনানো হয়েছিল। সেই সময় জেলের অভ্যন্তরে কারও সঙ্গে কথা বলছেন না আরিয়ান। তদন্তের স্বার্থে এনসিবির জিজ্ঞাসাবাদের সময় সমীর ওয়াংখেড়ের সঙ্গে শুধুমাত্র কথোপকথন হয়েছে তাঁর।

এরপর একবার ভিডিও কলে শাহরুখ, গৌরীর সঙ্গে কথা বলেছেন, আর একবার শাহরুখ এসে ছেলের সঙ্গে দেখা করে গিয়েছেন। বাকি সময়টুকু বই নিয়েই কাটাচ্ছেন আরিয়ান। জেল আধিকারিকরাই নাকি তাঁকে বই পড়ে তাঁর মন ঠিক রাখার পরামর্শ দিয়েছেন। জেল লাইব্রেরি থেকে শাহরুখ পুত্রের জন্য গোটা দু’য়েক বইয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটির নাম ‘দ্য লায়ন’স গেট’। অন্য বইটি ধর্মীয় বিষয়ে। জানা যাচ্ছে, শ্রী রামচন্দ্র এবং মা সীতাকে নিয়ে বর্ণিত সেই বইয়ে আপাতত মগ্ন হয়েছেন দিয়েছেন আরিয়ান। এক মনে নাকি সেই বই পড়ছেন তিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026