মনামী ঘোষ! বয়স বাড়লেও এই নায়িকার ব্যক্তিগত জীবন, তাঁর সৌন্দর্য, জীবনযাপন নিয়ে সকলের থাকে নানান কৌতুহল। মনামী মানেই স্টাইলে ভরপুর। এই টলি ডিভা এখনো বিয়ে করেননি নিজের রুপের জাদুতে ঘায়েল করেছেন বহু পুরুষ মন। নেট মহলে অনেকেরই একটা প্রশ্ন মনামীর বোধহয় বয়স কমেই চলেছে। কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন।
মনামীকে আবার অনেকে টলিউডের বার্বি বলে ডাকতে বেশি পছন্দ করেন। অভিনয় আর নাচের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো রকম সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেখানে নানান লুকের ঝলক শেয়ার করেন মনামী। নিজের লুকে নেটিজেনদের পাগল করে তোলেন নায়িকা। নানান ফটোশুটের জন্য নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোবাসেন টলিউডের এই অন্যতম সেরা অভিনেত্রী। ওয়েস্টার্ন হোক শাড়ি সবেতেই বহু পুরুষের মনে ঝড় তুলতে এক্সপার্ট অভিনেত্রী।
পুজো শেষ হতেই কলকাতা ছাড়লেন সুন্দরী। সকলেই জানেন অভিনেত্রীর পায়ে সর্ষে রয়েছে। এই তো কদিন আগে কাশ্মীর ঘুরে এলেন। এবার ছুটি কাটাতে চলে গেলেন লাদাখ৷ এখন অভিনেত্রীর ইন্সটাগ্রাম প্রোফাইল ভরে উঠেছে লাদাখের বরফমাখা পাহাড়ি ছবিতে। তিনি টলি অভিনেত্রী মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একাধিক ছবি।
শনিবার সকালেই তিনি লাদাখের বিখ্যাত প্যাংগং লেকের সামনে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। একটি হলুদ স্কুটিতে চড়ে বসে ছিলেন বঙ্গ তনয়া। আর সাথে ছিল মাথায় লাল হেলমেট। ছবি দেখে মনে হবে থ্রি ইডিয়টসের করীনা। এই ছবির নীচে মনামী লেখেন, ‘এই স্কুটির সঙ্গে তো একটা ছবি তুলতেই হয়।’
শুধু এখানেই শেষ নয়। এই পাহাড়ি দেশে ট্রেন্ডে গা ভাসালেন সুন্দরী। সকলেই জানি অভিনেত্রী খুব ভালো নাচ করেন। এবার লাদাখ থেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি নাচের ভিডিও। জনপ্রয় ট্রেন্ডিং গানে পা মেলালেন অভিনেত্রী। বর্তমানে ট্রেন্ডিং গানের অন্যতম হচ্ছে ‘ইন দ্য গেট্টো’। এবার সেই গানেই পা মেলালেন মনামী। ক্যাপশনে লিখলেন, ‘ইন দ্য গেট্টো..অন দ্য হিলস’। পাহাড়ের বুকে, চোখে সানগ্লাস আর জ্যাকেট-গামবুটে নিজের অসাধারণ মুভস ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী। কমেন্ট সেকশন ভরেছে অনুরাগীদের প্রশংসায়। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…