বিনোদন

Sushant Singh Rajput: সুশান্তের সঙ্গে একবার অডিশন দিয়েছিলেন ত্রিধা! কোন ছবির অডিশন দিয়েছিলেন অভিনেত্রী

দেড় বছর হয়ে গিয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে নেই। তাঁর মৃত্যু আজ ও এক রহস্য । প্রয়াত অভিনেতার অনুরাগীরা তাঁকে আজ ও প্রতি মুহূর্তে স্মরণ করে চলেছেন। শুধু অনুরাগী না পাশাপাশি অভিনেতার সাথে কাজ করেছেন তারাও মিস করেন অভিনেতাকে। ভারতবাসীর কাছে আবেগের নাম হল সুশান্ত সিং রাজপুত। সুশান্তকে কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া মিস করেন। শুধু বলিউড অভিনেত্রী নন পাশাপাশি এই বঙ্গ তনয়াও অভিনেতাকে মিস করেন। কে সেই অভিনেত্রী?

মিশর রহস্য খ্যাত অভিনেত্রী ত্রিধা চৌধুরীর কথা বলছি। অনেকেই হয়তো জানেন না সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি সুপারহিট ছবির জন্য এই বাঙালী অভিনেত্রী একসময় অডিশন দিয়েছিলেন। ভাবছেন তো কি সিনেমার নাম? সিনেমার নাম এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। এই ছবিতে ধোনির বান্ধবীর চরিত্রের জন্য। অবশ্য পরে সেই চরিত্র দিশা করেন। তবে দিশার আগে এই চরিত্রটির জন্য অডিশন দেওয়ার জন্য প্রথমে ডাক পেয়েছিলেন ত্রিধা। এই ছবির পরিচালক নীরজ পান্ডের অফিসে সুশান্তের পাশে বসে ত্রিধা এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। অবশ্য তিনি এই ছবির জন্য নির্বাচিত হননি।

সম্প্রতি অভিনেত্রী একটি সংবাদমাধ্যমে দেওয়া এক
সাক্ষাৎকারে এই ঘটনার কথা নিজেই জানিয়েছিলেন আশ্রম খ্যাত অভিনেত্রী। সেখানেই নানান কথার মাঝে সুশান্তের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, যে সুশান্তের সঙ্গে কাটানো ওই মুহূর্তের স্মৃতি তাঁর কাছে আরো বেশি তাজা। ‘এম এস ধোনি’-র স্ক্রিপ্ট রাইডিং সেশনেই ত্রিধাকে নানানভাবে সাহায্য করেছিলেন সুশান্ত। অত জনপ্রিয় একজন বলি-তারকার তরফে এমন সৌজন্যবোধ আর নম্র ব্যবহার পেয়ে অভিনেত্রী বেশ মুগ্ধ হয়েছিলেন ত্রিধা।

এরপর রিয়া চক্রবর্তীর প্রসঙ্গ নিয়েও কথা বলেন ত্রিধা। সুশান্ত বান্ধবীর প্রতি সামান্য ক্ষোভ উগরে ত্রিধা জানান যে রিয়া অত্যন্ত দাম্ভিক একজন মানুষ। ২০১৪ সালে শিমলাতে একটি হিন্দি ছবির শ্যুটিং করেছেন রিয়ার সঙ্গে। এই ছবির পোস্ট প্রোডাকশনের নানান জটিলতার কারণে সে ছবি আজও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে সেই ছবির শ্যুটিংয়ের সময় সুশান্ত বান্ধবীর ব্যবহার দেখে অবাক হয়েছিলেন ত্রিধা। তিনি আরো জানান ‘এই প্রজেক্টে শ্যুটিং এর সময়টুকু ছাড়া তাঁদের মধ্যে বিশেষ তেমন কোনও কথাই হতো না।এককথায় অত্যন্ত পেশাগত সম্পর্ক ছিল আমাদের। আর তাছাড়া রিয়া নিজের মতো সবসময় প্রচন্ড ব্যস্ত থাকতেন। বর্তমানে রিয়া এবং তাঁর মধ্যে প্রচুর কমন বন্ধু থাকা সত্ত্বেও তিনি আর রিয়ার সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখেননি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026