নিউজ

লকডাউনের ফলে দেশে কাজ হারিয়েজেন ১৪ কোটি মানুষ

করোনার জেরে এক মাস লক ডাউন গোটা দেশে আর তার ফলেই কাজের জায়গা অনিশ্চিত প্রায় ১৪ কোটি মানুষের। CMIE-এর সম্প্রতি একটি সমীক্ষা বলছে, দেশে লক ডাউনের ফলে দেশের অর্থনীতির বেহাল দশা। সমস্ত রকম কাজকর্ম শিকেয় উঠেছে। আর সেইজন্যই অর্থনীতির উপর চাপ পড়েছে। অর্থনীতি থমকে যাওয়ায় প্রায় ১৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন। এমন ভয়ঙ্কর তথ্যই উঠে এসেছে সেই সমীক্ষায়।

করোনার দাপট বাড়ছে বিশ্ব জুড়ে। গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে নোভেল করোনা ভাইরাস। যার ফলে প্রতিদিন সারা বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গোটা বিশ্বে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে যেভাবে মৃত্যু ও সংক্রমণ বেড়ে গিয়েছে তাতে লক ডাউন ঘোষণা ছাড়া কোনো উপায় দেখেনি দেশগুলি। একইরকম ভাবে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা। কিন্তু দেশে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য লক ডাউনই একমাত্র সমাধান। আর তার ফলে বেহাল দশা অর্থনীতিতে। সেই প্রভাব প্রবল ভাবে দেশের কর্মক্ষেত্রে পড়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের।

সমীক্ষা বলছে, নোটবাতিলের পর দেশে এই প্রথম বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে দেশে বেকারত্ব ছুঁয়েছে ২৬.২ শতাংশ। শহরাঞ্চলে বেকারত্বের পরিমাণ ২৫.১ শতাংশ। গ্রামের ছবি আরই ভয়াবহ, গ্রামে বেকারত্ব ছুঁয়েছে ২৬.৭ শতাংশে। বিশেষজ্ঞরা বলছেন, এরফলে ভবিষ্যতের চিত্র আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মসংস্থানের মালিকদের অনুরোধ করেছেন চাকরি থেকে ছাঁটাই রুখতে। কিন্তু করোনার ফলে অর্থনীতির করুন দশাই ভবিষ্যতকে আরও ভয়াবহ করতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026