বিনোদন

নিম্নবিত্ত নারীদের রেশনের সঙ্গে দেওয়া হোক স্যানিটারি প্যাড : মানুষী চিল্লারের

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তাই আমরা প্রত্যেকে কার্যত গৃহবন্দী। কলকারখানা বন্ধ, অসুবিধায় নিম্নবিত্তরা। তাই সরকার এবং বিভিন্ন বেসরকারি উদ্যোগ ও ব্যক্তিগত উদ্যোগে নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে চাল, ডাল, নুন, তেল, আলু, পেঁয়াজ। তার সাথে সাথে আরেকটা জিনিসের কথা মাথায় রাখতে হবে বাইরে যতই লকডাউন চলুক, শারীরিক প্রক্রিয়া, বিক্রিয়া কিন্তু তার নিজের মতনই চলছে। সেখানে কাজ কম্ম কোনোভাবেই বন্ধ নেই। দিন আনা দিন খাওয়া পরিবারে কাজ প্রায় বন্ধ, সেখানে দু’বেলা দু’মুঠো ভাতের জোগাড় করতেই হিমশিম হতে হচ্ছে, সেইখানে নিম্নবিত্ত পরিবারের মহিলারা কি করে নিজেদের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনবেন!

এবিষয় মানুশি চিল্লার সরকারের কাছে আবেদন জানালেন, তিনি বললেন, যে রেশন এর সাথে সাথে যদি বিনামূল্যে স্যানিটারি প্যাডও দেওয়া হয়, এই ধরনের নিম্নবিত্ত মহিলাদের কাছে, তাহলে তারা উপকৃত হবেন। বিশেষত যে পরিবারে দিন আনে দিন খায়, সেখানে একটু টাকা বাঁচিয়ে কখনোই মেয়েরা তাদের শুধুমাত্র স্যানিটারি প্যাড কেনার জন্য খরচ করবেন না, এটাই স্বাভাবিক যতোটুকু তার টাকা থাকবে তারা তাদের সংসারের কল্যাণে খাবার জিনিসই আনবেন। কিন্তু এতে তাদের শারীরিক অবস্থার হবে। তিনি আরো বলেন, অনেক সংস্থা আছে যারা প্যাড তৈরি করে বিনামূল্যে সকলের মধ্যে বিলি করছেন, কিন্তু তার মতে, এই সংস্থাগুলির পাশে যদি সরকার দাঁড়ায় এবং তারাও যদি একসঙ্গে এই কাজগুলো বিনামূল্যে এই সকল প্রয়োজনীয় মানুষদের মধ্যে বিলি করেন তাহলে আরো ভালো হয়।

করোনা ভাইরাস মোকাবিলার জন্য প্রত্যেককে এইভাবে পাশাপাশি থেকে কাজ করতে হবে। তবে নিম্নবিত্ত মানুষদের কে সাহায্য করায় সরকারি-বেসরকারি এবং বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। যা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া ও রাজনৈতিক নেতা থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী খেলোয়াড়, শিল্পপতি এবং সাধারন মানুষ প্রত্যেকেই কিছু না কিছু দিয়ে চেষ্টা করে চলেছেন এই অবস্থাকে কাটিয়ে ওঠার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026