নিউজ

রেড জোন এলাকা ব্যারাকপুরেই পাওয়া গেল তিন করোনা রোগীর সন্ধান

ব্যারাকপুরে খোঁজ পাওয়া গেলো তিন করোনা আক্রান্ত রোগীর। ব্যারাকপুর মহকুমার বাসিন্দা এক প্রাক্তন পুলিশকর্মী, এক নার্স এবং এক বৃদ্ধ আক্রান্ত হলেন করোনায়। তাদের প্রত্যেকেই বারাসাতের করোনা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনের পাশাপাশি তাদের পরিবারের সকল সদস্যকেই পাঠানো হয়েছে কোয়ারিন্টাইনে। তবে এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এখনো কিছু জানানো হয়নি। রেড জোন উত্তর ২৪ পরগণার গুরুত্বপূর্ণ এই এলাকায় করোনা আক্রান্তের খোঁজ মেলায় এলাকাবাসী যথেষ্টই চিন্তায়।

সূত্র মারফত জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত পানিহাটির বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। জানা যাচ্ছে, গত ১০ ই এপ্রিল ওই ব্যক্তির জ্বর হয়েছিল। তিনি স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে জ্বরের ওষুধ খান, কিন্তু তাও জ্বর কমেনি। এরপর ২৩শে এপ্রিল ওই ব্যক্তিকে পানিহাটি পুরসভার কর্মীরা পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে ওই ব্যক্তিকে ব্যারাকপুরের করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার পরীক্ষা করা হয় এবং করোনা ধরা পড়ে, তারপর তাকে বারাসতের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই ওই ব্যক্তি চিকিৎসাধীন।

দ্বিতীয় জন হলেন ব্যারাকপুর শহরের এক বৃদ্ধ। জানা যাচ্ছে, তিনি শারীরিক অসুস্থতার জন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ছাড়া পেয়ে বাড়ি ফেরার পর তাঁর জ্বর আসে। ওই বৃদ্ধকে ব্যারাকপুরের করোনা হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে তার পজিটিভ পাওয়া যায়। সেখান থেকে তাকে বারাসাতের করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের এক নার্সের শরীরেও করোনা পাওয়া যায়। ওই নার্স মারোয়ারী হাসপাতালে কর্মরত ছিলেন। ১৯শে এপ্রিল তার জ্বর আসলে তাকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাঙুর হাসপাতালে পাঠানো হয় ওই নার্সকে। বাঙুর হাসপাতাল থেকে রাজারহাটের কোয়ারিন্টাইন সেন্টারে পাঠানো হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসলে তাকে পুনরায় বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026