নিউজ

সুখবর! পুরসভার স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়ালো রাজ্য

কলকাতা: কঠিন লড়াইয়ের পুরস্কার (Prise)! ভাতা বাড়ল রাজ্যের পুরসভার স্বাস্থ্যকর্মীদের। আগেই কথা দিয়েছিল রাজ্য (Westbengal)। তাই নতুন বছরেই করোনাকালে কঠিন লড়াইয়ের পুরস্কার হিসাবে ভাতা বাড়ল রাজ্যের পুরসভার স্বাস্থ্যকর্মীদের। করোনা মোকাবিলায় লাগাতার ভাল কাজের পুরস্কার হিসেবে পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়াল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এদিন এ কথা টুইট করে জানালেন, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, ফিরহাদ হাকিম। আর এর জেরে উপকৃত হবেন রাজ্যের মোট ১১৮ টি পুরসভা ও ৭টি পুরনিগমের প্রায় ৩০ হাজার অস্থায়ী কর্মী।

করোনাকালে ঝুঁকি নিয়েও নিরন্তর কাজ করে চলেছেন, পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। জরুরি পরিষেবার মতো গুরুত্ব দিয়ে করোনা পরীক্ষা-সহ একাধিক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন তাঁরা। বিপদকে তুচ্ছ করে জনগণের প্রতি দায়িত্বপালনে তাঁদের এই নিষ্ঠা নজর এড়ায়নি দপ্তরের কর্তাদের। তাই গত ১৪ ডিসেম্বর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে এই পরিস্থিতিতে এত ভালভাবে কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের ভাতাবৃদ্ধির কথা ভাবছে দপ্তর। এক মাস কাটতে না কাটতেই অর্থদপ্তরের অনুমোদন সাপেক্ষে তা কার্যকরা করা হল। জানা গিয়েছে, এখন থেকে রাজ্যের বিভিন্ন পুরসভার স্বাস্থ্যকর্মীরা প্রায় ৪৪ থেকে ৯৫ শতাংশ বাড়তি ভাতা পাবেন। বিভিন্ন স্তরের কর্মীদের ভাতাবৃদ্ধির হার বিভিন্ন।

এদিন, টুইটারে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “এই কর্মীদের ভাতা বেড়ে দাঁড়াল ৪৫০০ টাকা। প্রথম স্তরের সুপারভাইজারদের ভাতা ছিল ৩৩৩৮ টাকা। এখন থেকে তাঁরা পাবেন ৬৫০০ টাকা, শতকরা হিসেবে যা আগের চেয়ে প্রায় ৯৫ শতাংশ বেশি। এছাড়া দু’ক্ষেত্রেই অবসরকালীন ভাতার অঙ্কও বাড়ানো হল। আগে তা ছিল ২ লক্ষ টাকা। এখন থেকে পুরসভার সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে হাতে পাবেন ৩ লক্ষ টাকা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026