বিনোদন

শীঘ্রই বসতে চলেছে বিয়ের পিঁড়িতে, টিশার্ট-হট প‍্যান্ট পরে ব্যাচেলরেট পার্টিতে অভিনেত্রী ত্বরিতা

বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee) নিজের গ‍্যাং অফ গার্লস-এর সঙ্গে মাতলেন ব্যাচেলরেট পার্টিতে। পার্টিতে সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা টি শার্ট ও হট ডেনিম শর্টসে ত্বরিতাকে যথেষ্ট সুন্দরী লাগছিল। অভিনেত্রী সন্দীপ্তা সেন ( sandipta sen)ও উপস্থিত ছিলেন পার্টিতে।  কলকাতার একটি রিসর্টে হয়েছে ত্বরিতার ব্যাচেলরেট পার্টি।  তবে পার্টিতে কোনো অ্যালকোহলের ব্যবস্থা ছিল না। কিন্তু সফট ড্রিঙ্কস-এর গ্লাস নিয়ে সবাইকে ‘চিয়ার্স’ করেছেন ত্বরিতা।

মহানায়ক উত্তম কুমারের পরিবারে এই মুহূর্তে চলছে বিয়ের সিজন। ভবানীপুরের বাড়ি আবারও সাজতে চলেছে কনের সাজে। উত্তম কুমার(Uttam kumar)-এর পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee)ও অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar )-এর সবে মিটেছে।  উত্তম কুমারের ভাই ও বিখ্যাত অভিনেতা তরুণ কুমার(Tarun Kumar)-এর দৌহিত্র অর্থাৎ তাঁর একমাত্র মেয়ে মনামী বন্দ‍্যোপাধ‍্যায়(Manami Banerjee)-এর পুত্র সৌরভ বন্দ‍্যোপাধ‍্যায় (sourav Banerjee) ও অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের বিয়ের দিন প্রায় আগত । 13ই জানুয়ারি থেকে 17 ই জানুয়ারি আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণ বুক করা হয়েছে সৌরভ ও ত্বরিতার বিয়ের অনুষ্ঠানের জন্য। 13 ই জানুয়ারি হবে সঙ্গীত অনুষ্ঠান। 14ই জানুয়ারি হবে মেহেন্দি অনুষ্ঠান। 15 ই জানুয়ারি সৌরভ ও ত্বরিতা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। 17ই জানুয়ারি হবে গ্র‍্যান্ড রিসেপশন। সৌরভ ও ত্বরিতার বিয়েতে উপস্থিত থাকবেন টলি ও টেলি টাউনের একাধিক ব্যক্তিত্ব। সৌরভ এবং ত্বরিতার বিয়ের পোশাক তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় (Avishek Roy)। ত্বরিতা বিয়ের দিন পরবেন লাল বেনারসি। রিসেপশনের জন্য তিনি পছন্দ করেছেন সোনালি রঙের লেহেঙ্গা। সৌরভ বিয়ের দিন পরবেন সাবেকি ধুতি-পাঞ্জাবি এবং রিসেপশনের দিন পরবেন শেরওয়ানি। মহানায়ক উত্তম কুমার ও তরুণ কুমারের মতো কিংবদন্তি পরিবারের বধূ হতে পেরে ত্বরিতা যথেষ্ট আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন। তিনি জানান, শৈশব থেকেই যৌথ পরিবারে বড় হওয়ার সুবাদে যৌথ পরিবারের বধূ হওয়া তাঁর বরাবরের চাহিদা ছিল যা এবার পূরণ হতে চলেছে।

2017 সালে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছিল সৌরভ ও ত্বরিতার যা ক্রমশ প্রেমে পরিণত হয়। ত্বরিতা উত্তর কলকাতার বনেদী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে সারদামণির মায়ের চরিত্রে অভিনয় করছেন। তার মধ্যেই সময় বের করে সঙ্গীতের রিহার্সাল করছেন ত্বরিতা। সৌরভ ভালো নাচ না জানায় ত্বরিতাই তাঁকে ডান্স স্টেপ শিখতে সাহায্য করছেন। বিয়ের পর 2021 সালের শেষের দিকে বালিতে হানিমুন করতে যাওয়ার ইচ্ছে আছে সৌরভ ও ত্বরিতার। তবে তার আগে তাঁরা কাছাকাছি কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে চান বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026