বিনোদন

‘খেলাটাই ভুল ছিল’, খোলা চিঠি লিখেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত

গত বছর সমস্ত আলোকে পিছনে ফেলে অভিনেতা সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput) পাড়ি দিয়েছেন অপার্থিব লোকে। কিন্তু প্রতি মুহূর্তে তাঁর পরিবার, অনুরাগীরা ও তাঁর ঘনিষ্ঠরা মনে করেন তাঁর কথা।  সাংবাদিকরা তাঁর নিউজ কভার করেন। কিন্তু খুব কষ্ট হয় সবার প্রিয় ‘সুশি’-র নামের আগে ‘প্রয়াত’ শব্দটি বসাতে।  ভেসে ওঠে তাঁর মুখের হাসি।  এইসব নস্টালজিয়ার মধ্যেই সম্প্রতি সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি  (Sweta singh kirti)সুশান্তের নিজের হাতে লেখা একটি চিঠি শেয়ার করলেন ইন্সটাগ্রামে ।  সুশান্তের এই চিঠিটি নিজেকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি।  চিঠিতে নিজের উদ্দেশ্যে মুক্তাক্ষরে সুশান্ত লিখেছেন, তাঁর তিরিশ বছরের জীবনের প্রতিটি মুহূর্ত কিছু  হয়ে ওঠার জন্য ব্যয় করেছিলেন তিনি। তিনি জানিয়েছেন, টেনিস ও স্কুলের রেজাল্ট তিনি বরাবর ভালো করতে চাইতেন।

কিন্তু চিঠির কয়েকটি লাইন প্রশ্ন জাগাচ্ছে সুশান্ত-অনুরাগীদের মধ্যে।  সুশান্ত লিখেছেন, তাঁর বর্তমান অবস্থান ঠিক নেই।  তিনি লিখেছেন, তাঁর খেলাটা ভুল ছিল। আসলে তিনি বুঝতে পারেননি, নিজেকে খোঁজাটা ছিল আসল খেলা।  সুশান্তের চিঠির এই কয়েকটি লাইন থেকে মনে হচ্ছে, তিনি কোনো জালে জড়িয়ে পড়েছিলেন।  যদি তিনি সত্যিই আত্মঘাতী হয়ে থাকেন তাহলে  তা জাল থেকে বেরোনোর উপায় না দেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।  এমনও হতে পারে, যদি সুশান্ত সত্যিই আত্মঘাতী হয়ে থাকেন, তাহলে তাঁকে হয়তো বাধ‍্য হয়ে এই কাজ করতে হয়েছে।  বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন সময়  সম্পর্কে জড়িয়েছেন সুশান্ত।  কিন্তু বলিউডের রাজনীতি ও চোরাগোপ্তা মাদকচক্রের সঙ্গে তিনি যে এভাবে জড়িয়ে যাবেন, তা তিনি ভাবতেও পারেননি।  তিনি যদি আত্মহত্যা না করতেন, তাহলে হয়তো আরো খারাপ পরিণতি অপেক্ষা করছিল তাঁর জন্য। ধীরে ধীরে উন্মোচিত হবে সুশান্তের মৃত্যু রহস্য।  সুশান্তের মৃত্যু আত্মহত্যা হয়ে থাকলেও অনায়াসেই বোঝা যাচ্ছে তার পিছনে রয়েছে গূঢ় কারণ। শ্বেতা তাঁর ভাইয়ের চিঠিটি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সুশান্ত অত্যন্ত গভীরতা নিয়ে ভাবতেন।

গত বছর 14 ই জুন মৃত্যু হয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।  কুপার হসপিটালে তাঁর  প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে আত্নহত‍্যার তত্ত্ব উঠে এলেও তাঁর পরিবার মানতে পারেননি।  সুশান্তের পরিবারের দাবিতে এবং বিজেপির রাজনৈতিক চাপের মুখে পড়ে মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুর তদন্তভার সমর্পণ করে সিবিআই-কে।  সুশান্তের পোস্টমর্টেমের দায়িত্ব দেওয়া হয় দিল্লীর এইমস-কে।  কিন্তু কয়েক মাস আগে এইমস ও সিবিআই-এর তরফে জানানো হয়, সুশান্তের দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টেও দেখা যাচ্ছে, সুশান্ত আত্মঘাতী হয়েছেন।  কিন্তু সুশান্তের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা জানান,   সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টকে  প্রভাবিত করা হচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের হাত ধরেই উন্মোচিত হয় বলিউডের চোরাগোপ্তা মাদকচক্র।  নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি গ্রেফতার করে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Reha Chakraborty)ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী (souvik Chakraborty)- কে।  28 দিন জেলে কাটানোর পর রিয়া আপাতত জামিনে মুক্ত হলেও তাঁকে প্রতিদিন থানায় হাজিরা দিতে আদেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, রিয়া মুম্বইয়ের বাইরে কোথাও যেতে পারবেন না। কিছুদিন আগে জামিনে ছাড়া পেয়েছেন  রিয়ার ভাই সৌভিকও।  এছাড়াও বলিউডের রথী-মহারথীদের জেরা করা হচ্ছে।  নজরে রয়েছেন করণ জোহর (karan johar)ও মহেশ ভাট(Mahesh Bhatt)-এর মত সেলিব্রিটি।  সারা আলি খান (sara ali khan) ও শ্রদ্ধা কাপুর(sradhdha Kapoor)-এর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি।  জেরা করা হচ্ছে অর্জুন রামপাল (Arjun Rampal) ও তাঁর বান্ধবীকে।

অপরদিকে সিবিআই অফিসার নুপুর প্রসাদ (Nupur prasad)-এর একটি চিঠি টুইটারে পোস্ট করেছেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (subbrambhanyam swami)। চিঠিতে নুপুর প্রসাদ জানিয়েছেন,  সিবিআই বৈজ্ঞানিক কৌশল ও উন্নত মানের ফরেন্সিক প্রযুক্তি ব্যবহার করে নিখুঁত ও পেশাদারিত্ব-এর সঙ্গে তদন্ত চালাচ্ছে।   তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। এই কারণে সিবিআই কোনো সম্ভাবনাকে খারিজ করছে না।

এদিকে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি  এবং প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita lokhande) সোশ্যাল মিডিয়ায়  নতুন করে ‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত’ ক‍্যাম্পেন শুরু করেছেন।  সুশান্তের পরিবার ও অনুরাগীরা সুশান্তের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন প্রচেষ্টা করে চলেছেন। আপাতত ভারতবর্ষ অপেক্ষায় রয়েছে তার ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উদঘাটনের।

Anirban Kundu

Recent Posts

দু’ঘণ্টার রাস্তা মাত্র ৩০ মিনিটে! দিল্লিতে আসছে হেলি-ট্যাক্সি, বদলে যাবে যাতায়াতের ছবি

দেশের রাজধানী দিল্লির পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। আগামী কয়েক বছরের মধ্যে…

June 12, 2026

২০ জুন রাজ্যজুড়ে বিশেষ উদযাপন! স্কুল-কলেজে কী কী করতে হবে জানাল সরকার

পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…

June 11, 2026

5G++ কী? সাধারণ 5G-এর থেকে কতটা উন্নত এই পরিষেবা? জেনে নিন বিস্তারিত

স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…

June 11, 2026

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৪০-৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…

June 11, 2026

ডলারের বিপরীতে ফের ধাক্কা খেল ভারতীয় রুপি, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…

June 11, 2026

HDFC Bank-এর বিরুদ্ধে ১০০০ কোটির মানহানি মামলায় বড় রায়, কী বলল আদালত?

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…

June 10, 2026