এদিন দিল্লিতে কেজরিওয়ালের তৃতীয় বার মন্ত্রীত্ব পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি আজ নিজের লোকসভা কেন্দ্র বারানসীতে ছিলেন। সেখানে যে জনসভা হয়েছিল সেখানে তিনি আরও একবার স্পষ্ট করে দেন যে, দেশে নয়া নাগরিকত্ব আইন লাগু হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
যতই দেশে ক্ষোভ বিক্ষোভ চলুক, দেশে নাগরিকত্ব আইন কার্যকর হবেই তা আরও একবার এদিন স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। দিল্লিতে গত ৮ ফেব্রুয়ারি ছিল ভোট গ্রহন ও ১১ ফেব্রুয়ারি ছিল ভোট গণনা। ৭০ আসনের এই বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির।
আরও পড়ুন : অযোধ্যার রামমন্দির নিয়ে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর
সিএএ এবং এনআরসি যে এই পরাজয়ের অন্যতম কারন তা আর আলাদা করে বলে দিতে হয় না। কিন্তু এদিন বারানসীর জনসভায় মোদী আরও একবার স্পষ্ট করে বলেন, “বহু বছর ধরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএ-এর মতো আইন চালুর অপেক্ষায় ছিল দেশ। দেশের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমরা অটল থাকব। কোনও চাপের মুখেই তা থেকে পিছিয়ে আসব না।’’ ফলত কেন্দ্র সরকার তাদের মনোভাবে অটল তা এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…