একদিকে আই লিগ জিততে চলেছে, এর মধ্যেই মাঠের বাইরে শাস্তির মুখে পড়লো মোহনবাগান। প্রাক্তন ফুটবলারদের বকেয়া না মেটানোর জন্যে শাস্তির মুখে পড়তে হলো মোহনবাগানকে। চুক্তি মতো টাকা না পেয়ে বকেয়া টাকার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটির দ্বারস্থ হয়েছিলেন মোহনবাগানের চার প্রাক্তন ফুটবলার রাজু গায়কোয়াড়, ড্যারেন ক্যাদিয়েরা, রিকার্ডো কার্ডোজ এবং অভিষেক আম্বেদকর। এদিকে এই একই অভিযোগে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কোচ খালিদ জামিলও।
এরপর প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগানকে চিঠি দিয়ে প্রাক্তন ফুটবলার এবং কোচের বকেয়া মিটিয়ে দিতে বললেও ক্লাবের তরফে তা করা হয়নি। এরপরই ফেডারেশনে বিষয়টি পাঠায় প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেখানেই মোহনবাগানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : এশিয়া একাদশ vs বিশ্ব একাদশ : জানুন কবে, কখন ম্যাচ
মোহনবাগানকে তিন লক্ষ টাকার জরিমানা করা হয়েছে ফেডারেশনের তরফে। জরিমানার পাশাপাশি এই বকেয়া মেটানোর জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে ক্লাবকে। এই সময়ের মধ্যে টাকা না মেটালে তাদের দুই সিজন ট্রান্সফার ব্যান হবে বলেও জানানো হয়েছে। এখনও ক্লাবের তরফে কোনো মন্তব্য করা হয়নি এই বিষয়ে। এখন দেখার ক্লাব কি করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…