খেলা

Kolkata Knight Riders: গম্ভীরের জায়গায় KKR-এ আসছেন বিশ্বকাপ জয়ী তারকা, মেন্টরে মহাচমক কিং খানের

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে ইতিমধ্যে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিজের কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। আর তার সাথে ঘরে প্রত্যাবর্তন করেছেন রাহুল দ্রাবিড়। তবে ঘরে প্রত্যাবর্তন করেই তিনি যোগ দিয়েছেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ রাজস্থান রয়্যালস শিবিরে। জানা গেছে, ব্যবস্থাপক হিসেবে রাজস্থান শিবিরে নিজের কার্যক্রম শুরু করবেন রাহুল দ্রাবিড়। তবে রাজস্থানে তার প্রত্যাবর্তনে নিজের জায়গা হারিয়েছেন শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। রাহুল দ্রাবিড়ের প্রত্যাবর্তনে তিনি কোন দলের সাথে যুক্ত হবেন তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।

আমরা আপনাদের বলি, রাহুল দ্রাবিড় রাজস্থানের সাথে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সাথে যুক্ত হবেন বলে জানা গেছে। ফলে রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস অর্থাৎ কুমার সাঙ্গাকারা নিজের জায়গা হারাতে চলেছেন। তবে এই কিংবদন্তি ক্রিকেটার এবার কোন দলের সাথে যুক্ত হবেন, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জোরদার আলোচনা।

সংবাদ মাধ্যমের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা আপনাদের বলি, শ্রীলংকান কিংবদন্তি আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত হতে পারেন। এমনিতেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের যোগদানের পর কলকাতা নাইট রাইডার্স শিবিরে মেন্টরের পদ শূন্য রয়েছে। ফলে সেই সিংহাসনে বসতে পারেন শ্রীলংকান এই কিংবদন্তি। গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে, ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরের তরফ থেকে কুমার সাঙ্গাকারার সাথে এই বিষয়ে বৈঠক হয়েছে। জানা যাচ্ছে, দুই একদিনের মধ্যে নিজের প্রতিক্রিয়া জানাবেন শ্রীলংকান কিংবদন্তি। আমরা আপনাদের বলি, কুমার সাঙ্গাকারার অধীনে রাজস্থান রয়েলস ২০২২ আইপিএলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026