নতুন আধার কার্ডধারীদের জন্য বিরাট খবর, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে করে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজটি

আধার কার্ড ধারকদের জন্য রয়েছে একটা দারুন আপডেট। আজকের দিনে আধার কার্ড হয়ে উঠেছে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি নথি। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হবার পাশাপাশি, এটা কিন্তু আপনার ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে জমি বাড়ি কেনা পর্যন্ত সমস্ত জায়গাতে প্রয়োজন হয়। আপনার আধার কার্ড যেকোনো জায়গাতে আপনাকে ব্যবহার করতে হতে পারে। সেই কারণে আধার কার্ডের তথ্য সব সময় আপডেট থাকাটা গুরুত্বপূর্ণ। ভারতীয় আধার কার্ডের মূল প্রদানকারী সংস্থা ইউআইডিএআই, বিনামূল্যে নথি আপডেট করার সুবিধা প্রদান করে থাকে ব্যবহারকারীদের। ইতিমধ্যেই এই নথি আপডেট করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এবারে আপনি সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ফ্রি সুবিধা গ্রহণ করতে পারবেন সহজেই। ইউআইডিএআই এবারে আধার কার্ডের আপডেট করার সময় বৃদ্ধি করে ১৪ই সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। চলুন তাহলে এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে পর্যন্ত আপডেট করতে পারবেন আধার কার্ড?

আপনাদের জানিয়ে রাখি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ওরফে UIDAI সম্প্রতি বিনামলে আধার কার্ড আপডেট করার এই সময়সীমা ১৪ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এখনো পর্যন্ত যারা নিজেদের আধার কার্ড আপডেট করতে পারেননি তারা ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আপডেট করতে পারেন। এই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করলে কোন ফি আপনাকে দিতে হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মূলত সেই আধার কার্ড আপডেট করার জন্য এই সময়সীমা বাড়িয়েছে যেগুলি ১০ বছরেরও বেশি আগে তৈরি করা হয়েছিল। এর আগে ১৪ জুন পর্যন্ত করা হয়েছিল এই বিনামূল্যে আপডেট করার সময়সীমা। তবে, তারপর অনেকেই এই কাজ করেননি। সেই কারণে আরো ৩ মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে এই সময়। বিনামূল্যে আপডেট করার সময়সীমা বৃদ্ধি করার পাশাপাশি আপনাদের জন্য আরো কিছু আপডেট নিয়ে এসেছে UIDAI। অর্থাৎ, আপনারা আরো কিছুটা সময় পাচ্ছেন এই কাজ করার জন্য।

কিভাবে অনলাইনে আপডেট করবেন আধার কার্ড?

১. এর জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।

২. এরপরে হোম পেজে মাই আধার পোর্টালে যেতে হবে।

৩. এরপরে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত আধার নম্বর এবং ওটিপি ব্যবহার করে আপনাকে লগইন করতে হবে।

৪. এরপরে সমস্ত তথ্য বিশদে পরীক্ষা করে নিয়ে আপনাকে সঠিক বাক্সে টিক দিতে হবে।

৫. এরপরে জনসংখ্যার তথ্য যদি ভুল থাকে তাহলে আপনাকে আপনার সঠিক নথি নির্বাচন করতে হবে।

৬. এরপরে আপনাকে এই নথি আপলোড করতে হবে JPEG, PNG বা PDF ফরম্যাটে।

৭. তবে মাথায় রাখবেন, বিনামূল্যে কিন্তু বাড়িতে বসে আপনি এমন তথ্য আপডেট করতে পারবেন, যেগুলোর সঙ্গে নির্ধারিত কিছু ডকুমেন্ট আপনাদের কাছে রয়েছে। যদি সেগুলো না থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে সেটা আপডেট করতে পারবেন না। পাশাপাশি বায়োমেট্রিক আপডেট কোনভাবেই বাড়িতে বসে হবে না। বায়োমেট্রিক আপডেট করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। সেখানে প্রতিটি ধরনের বায়োমেট্রিক আপডেট করতে হলে আপনাকে ৫০ টাকা আলাদা আলাদা করে দিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026