নিউজ

মোহন ভগবতের দিকে একগুচ্ছ প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন ওয়েইসি

হিন্দুরা দেশদ্রোহী, মোহন ভাগবতের এমন আলটপকা মন্তব্যের পর তোলপাড় রাজনৈতিক মহল। ‘কোন হিন্দু কখনই দেশদ্রোহী হতে পারে না।’ আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর দিকে এক গুচ্ছ প্রশ্নবা ছুঁড়ে দিলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। সম্প্রতি দিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, ‘যদি কেউ হিন্দু হন তবে তিনি দেশপ্রেমীক হবেন। কারণ এটাই আমাদের ধর্মের মূল এবং হিন্দুদের প্রকৃতি। পরিস্থিতি যেমনই থাকুক, কোনও হিন্দু কখনও দেশদ্রোহী হতে পারেন না।’

ভাগবতের এহেন মন্তব্যের পরেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ট্যুইটে ভাগবতের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, ‘গান্ধীর হত্যাকারী গডসের সম্পর্কে কী বলবেন? অসমের নেলির গণহত্যার জন্য যারা দায়ি তাদের সম্পর্কে কী বলবেন। ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গা সম্পর্কে কী বলবেন?’

ওয়েইসির আরও বক্তব্য, ‘ধর্ম যাই হোক, বেশিরভাগ ভারতীয়কেই দেশপ্রেমীক হিসেবে মনে করা হয়। কিন্তু এটা শুধুমাত্র আরএসএস এর বিচারধারা যে একটি মাত্র ধর্মের মানুষের ক্ষেত্রেই দেশপ্রেমের প্রমাণ পত্র দেওয়া হয় এবং বাকিদের সারা জীবন এটা প্রমাণ করতেই কেটে যায় যে তাঁদেরও এখানে বেঁচে থাকার এবং নিজেদের ভারতীয় বলার অধিকার আছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026