ক্রিকেট

সৌরভের সঙ্গে দেখা করতে সস্ত্রীক হাসপাতালে পৌঁছালেন রাজ্যপাল জগদীপ ধনকর

সৌরভ গাঙ্গুলী কে দেখতে সস্ত্রীক হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। এদিন সকালে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) আচমকাই বুকে ব্যথা হওয়ার কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রতিদিনের মতো সকালে বাড়িতে জিম করার সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। তারপর তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক রিপোর্টের পর জানা যায়, সৌরভের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। বর্তমানে এই ব্লকেজ সরানোর জন্য স্টেন্ট বসানো হচ্ছে। তবে বাইপাস সার্জারি করা হবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি হাসপাতাল কতৃপক্ষ থেকে। শেষ পাওয়া খবরে অনুযায়ী সৌরভ গাঙ্গুলী বর্তমানে স্থিতিশীল এবং তাকে আইসিইউ বেডে রাখা হয়েছে।

অন্যদিকে, রাজভবন থেকেই সৌরভের আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি সাংবাদিক বৈঠকে জানালেন,” যাবতীয় জটিলতা কাটিয়ে আবারো কাজে ফিরবেন দাদা। তার দ্রুত আরোগ্য কামনা করি। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। তাদের তরফ থেকে জানানো হয়েছে, সৌরভের জন্য সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশের জন্য সৌরভ গাঙ্গুলী যা যা করেছেন তার জন্য আমরা গর্বিত।”

সাংবাদিক বৈঠকের পর এবারে সৌরভ গাঙ্গুলীকে হাসপাতালে দেখার জন্য সস্ত্রীক পৌঁছে গেলেন রাজ্যপাল। সেখানে সৌরভ গাঙ্গুলী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তার। তবে শুধুমাত্র রাজ্যপাল নন, সৌরভের সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতীয় ক্রিকেট দলের অনেকেই। সচিন তেন্দুলকার (Sachin Tendulker) থেকে শুরু করে রবি শাস্ত্রী (Ravi Shastri), সকলেই সৌরভের সুস্থতা কামনা করে টুইট করেছেন। বর্তমানে সৌরভের অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল। জানা গিয়েছে স্টেন্ট বসানোর পরে তিনি তার মেয়ে সানা গাঙ্গুলির সাথে কথাও বলেছেন। হাসপাতাল সূত্রে খবর, তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে এবং হালকা খাবার দেওয়া হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026