ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের জন্য দুটিযুযুধান পক্ষ তৃণমূল এবং বিজেপি প্রচার শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচার প্রায় শেষের বেলায়। এই মুহূর্তে আরও এক বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এলো। এবার ময়না এলাকায় আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী ক্রিকেটার অশোক দিন্দা।
অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে তার গাড়ির উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং ইটবৃষ্টি করেছে। জানা যাচ্ছে ক্রিকেটার এবং প্রার্থী অশোক দিন্দার গায়ে ইট লেগেছে। তৃণমূলের হামলায় এক বিজেপি কর্মীর গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানাচ্ছে বিজেপি। অশোক দিন্দা জানাচ্ছেন, তৃণমূল প্রার্থী সংগ্রাম দলুইয়ের রোড শো এর সঙ্গে সংঘর্ষ হয় অশোক দিন্দার রোড শো এর।
তৃণমূলের রোড শোতে ছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। সেই রোড শো থেকে তৃণমূল গুন্ডারা দিন্দার গাড়ির উদ্দেশ্যে ইটবৃষ্টি করে। জানা যাচ্ছে অশোক দিন্দার গাড়ির কোন কাচ আপাতত বাকি নেই, প্রত্যেকটি কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। অনেক জায়গায় বেঁকে গেছে গাড়ির ধাতব অংশ।
অশোক দিন্দার পিঠে আঘাত লেগেছে বলে খবর।যন্ত্রণা থেকে বাঁচার জন্য অশোক দিন্দা সিটের তলায় গিয়ে কোনমতে আশ্রয় নিয়েছিলেন। অন্যদিকে, বিজেপি সূত্রের খবর তৃণমূলের আশ্রিত গুন্ডাদের ছোড়া ইটে আহত হয়েছেন একজন বিজেপি কর্মী। যদিও ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…