মধ্যপ্রদেশের পর রাজস্থানেও হারতে পারে কংগ্রেস, আশঙ্কা রাজনৈতিক মহলে
কংগ্রেসের হাত থেকে মধ্যপ্রদেশের ক্ষমতা চলে যাওয়ায় সবার নজর পড়েছিল রাজস্থানের দিকে। মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তৎকালীন মুখ্যমন্ত্রী কমলনাথের মধ্যে বেড়ে যাওয়া দূরত্বের ফলে কংগ্রেসের বিধায়করা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। যার ফলস্বরূপ ভেঙে পড়েছিল মধ্যপ্রদেশ সরকার। সেই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা শিবরাজ সিং আরও একবার সিংহাসন লাভ করেন।
এরপর আবার রাজনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে যে, রাজস্থানের অবস্থাও মধ্যপ্রদেশের মতো হতে চলেছে কিনা। কারণ, সম্প্রতি মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং যুব-উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের মধ্যে মনোমালিন্য প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে পাইলট নিজের ২৪ জন বিধায়কদের নিয়ে দিল্লী পৌঁছে গিয়েছেন। যদিও বিধায়কদের হরিয়ানার একটি হোটেলে রাখা হয়েছে তবে তাদের কাউকেই নাকি ফোনে পাওয়া যাচ্ছেনা।
অন্যদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনেন যে, মধ্যপ্রদেশের মতোই রাজস্থানেও টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে বিধায়কদের। বিজেপির বিরুদ্ধে সরকার ভাঙ্গারও অভিযোগ তোলেন তিনি। উল্লেখযোগ্য, রাজস্থানের সাম্প্রতিক পরিস্থিতির সাথে মধ্যপ্রদেশের চারমাস আগের পরিস্থিতির মিল পাওয়া যাচ্ছে। কংগ্রেস ছাড়ার ফলে ভেঙে গিয়েছিল কমলনাথ সরকার। এখন আবার রাজস্থানে সেই আশঙ্কা তৈরি হয়েছে অশোক গেহলটের মনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…