নিউজ

ভারত-আমেরিকার সু-সম্পর্ক তৈরিতে সময় লেগেছে ছয় দশক : ভারতের বিদেশমন্ত্রী

শনিবার ‘ইন্ডিয়া গ্লোবাল উইক’ উপলক্ষে আয়োজিত একটি ইন্টারঅ্যাক্টিভ ভিডিয়ো সেশনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, “ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ করেই গড়ে ওঠেনি। এই সম্পর্ক তৈরি হতে সময় লেগেছে ছয় দশক”। ভারতের সঙ্গে আমেরিকার এমন সুসম্পর্ক গড়ে উঠেছে একদিনে নয়। তবে এমন সম্পর্ক গড়ে ওঠার ব্যবধানটা দ্রুত মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

ভারতের সঙ্গে আমেরিকার এমন সুসম্পর্কের কথা ব্যাখ্যা করতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, “শেষ চারজন মার্কিন প্রেসিডেন্টকে মনে করুন। চারজন প্রেসিডেন্ট যথা ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ উইলিয়াম বুশ এবং বিল ক্লিন্টন সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। তাঁরা প্রত্যেকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করেছেন। এদের মধ্যে অন্যান্য যতই অমিল খুঁজে পাওয়া যাক, এই একটি জায়গায় আপনারা মিল খুঁজে পাবেন”।

আর এই সম্পর্ক তৈরি হওয়ার পিছনে যে ছয় দশক সময় লেগেছে এবার সেই সময়ের ব্যবধান মুছে ফেলতে দুই দেশের নিরাপত্তা রক্ষায়, প্রতিরক্ষার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে এবং প্রযুক্তিতে জোর দেওয়া হচ্ছে। এছাড়াও এস জয়শঙ্কর জানান, ” দুই দেশের মানুষের সম্পর্ক গড়ে উঠতে মূল্যবোধের একটা বড় ভূমিকা কাজ করে। আর এরফলেই ভারত ও আমেরিকার মানুষেরা একে অপরকে চিনতে ও বুঝতে পেরেছেন”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026