ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আরও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে FDI-র নিয়ম সংশোধন করতে চলেছে কেন্দ্র

আরও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দেশীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার লক্ষ্যে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা এফডিআইয়ের নিয়ম সংশোধন করতে চলেছে কেন্দ্র। জানা যাচ্ছে খনি, ব্যাংকিং ও ক্যাপিটাল মার্কেটে সংস্কারের পাশাপাশি এই সমস্ত ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের নিয়ম আরও সহজ করার দিকে নজর দিচ্ছে কেন্দ্র। আজ ইন্ডিয়া গ্লোবাল উইকে একথা জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

উল্লেখ্য, এমন একটা সময়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রীর এই বক্তব্য সামনে এসেছে যখন, চীন থেকে একাধিক বড় সংস্থা তাদের ব্যবসা সরিয়ে নিচ্ছে বা নেওয়ার চিন্তাভাবনা করছে। চীন থেকে এই বড় সংস্থা গুলি তাদের ব্যবসা সরিয়ে যাতে ভারতে আসতে পারে সেইজন্য সবরকম ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এফডিআইয়ের সংস্কারের ঘোষণা করা হতে পারে কেন্দ্রের তরফে। ওই অনুষ্ঠানে পীযুষ গোয়েল আরও বলেন, “ব্যবসায়িক পদ্ধতি আরও সহজ করার জন্য ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। খুব সহজেই যাতে ব্যবসায়ের অনুমোদন পাওয়া যায়, সেদিকে নজর রাখা হবে।”

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী আরও বলেন, “আমাদের এখন অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা খনির ক্ষেত্রে আরও সংস্কারের চেষ্টা করছি। আমরা খুব শীঘ্রই নতুন শিল্প নীতি, বন নীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড প্রচারের জন্য আরও বেশ কিছু উদ্যোগ নিয়ে আসব। ব্যাংকিং এবং ক্যাপিটাল মার্কেট সংস্কারের দিকেও আমরা নজর দিচ্ছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026