নিউজ

করোনা রুখতে ব্রহ্মাস্ত্র হতে পারে অশ্বগন্ধা, জানাল দিল্লি ও জাপানের গবেষকরা

করোনার বিরুদ্ধে লড়াইতে নেমেছে গোটা বিশ্ব। গোটা বিশ্বের বিজ্ঞানীরা খুঁজে চলেছে এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার ওষুধ। এবার আইআইটি দিল্লি ও জাপানের ন্যাশানাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স ও টেকনোলজি গবেষণার মাধ্যমে জানিয়েছে, করোনা ভাইরাসকে রুখতে বড়সড় ভূমিকা নিতে পারে অশ্বগন্ধা। তাঁরা গবেষণায় দেখেছেন, অশ্বগন্ধা ও প্রোপলিসের মধ্যে যে উপাদানগুলি রয়েছে তা অ্যান্টি করোনা ভাইরাস ড্রাগের ক্ষেত্রে কাজ করে।

গবেষণার দলের দায়িত্বে থাকা প্রাপ্ত প্রধান অধ্যাপক ডি সুন্দর জানিয়েছেন, প্রোটিন বিভাজিত করার জন্য গবেষকরা SARS-CoV-2-এর এনজাইমকেই নির্দেশ করছে। আর এই এনজাইম মানব শরীরে নিজে থেকে সৃষ্টি হয় না। অশ্বগন্ধা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ভারত সরকার তার ভিত্তিতেই গবেষণা চালাচ্ছে। তবে সুন্দর জানিয়েছেন, এই ওষুধ আসতে এখনো সময় লাগবে। আর এই আয়ুশ ওষুধ করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা অর্থ বাঁচিয়ে দেবে। আধুনিক সমস্ত ওষুধগুলির মতো এটি সেভাবে খতিয়ে দেখা হয়নি।

করোনার ভ্যাকসিন হিসাবে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার শুরু হয়েছিল বিভিন্ন কয়েকটি দেশে। আমেরিকাতেও ভারত থেকে করোনার ওষুধ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন প্রেরণ করা হয়। পরে এই চিকিৎসায় সাফল্য আসে। করোনা আক্রান্ত অনেক রোগী এই ড্রাগের ফলে সুস্থ হয়ে ওঠেন। ফলে আয়ুশ ও আধুনিক ওষুধের মধ্যে একটি তুলনা চলে এসেছে। দিল্লি আইআইটি জানিয়েছে, এই গবেষণার ফল শীঘ্রই প্রকাশ করা হবে Biomolecular Structure and Dynamics-র জার্নালে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026