আগামীকাল অর্থাৎ ২০ মে অতি প্রবল শক্তিশালী আকার নিয়ে স্থলভাগে আছড়ে পড়বে। মঙ্গলবার IMD ও NDRF সাংবাদিক বৈঠকে আরেক বার সতর্কবার্তা দিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন যে ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর এটা দ্বিতীয় সুপার সাইক্লোন। সমুদ্রে বর্তমানে এর গতিবেগ প্রতি ঘন্টায় ২০০-২৪০ কিলোমিটার আছে। NDRF-র ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এই সুপার সাইক্লোনের মোকাবিলায় ২৪ টি দলের বাহিনী নামানো হয়েছে। ওড়িশায় ১৫ টি দল পাঠানো হয়েছে। আর পশ্চিমবঙ্গে ১৯ টি দল পাঠানো হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠকে বলেছেন, “আগামীকাল ১২টার পর কেউ বাড়ির বাইরে বেরোবেন না। দুপুর ২টো নাগাদ দক্ষিণ ২৪ পরগনার সাগরে এটি আছড়ে পড়বে। সেটি মধ্যরাত পর্যন্ত থেকে তারপর বাংলাদেশের দিকে চলে যাবে। এই ঝড়ের তিনটে অংশ রয়েছে, প্রথমে মাথা, তারপর চোখ এবং সবশেষে রয়েছে টেইল। এই টেইলই সব উড়িয়ে নিয়ে যায়।”
রাজ্যবাসীকে সতর্ক করার সাথে সাথে তিনি জানান বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নবান্নে থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, মৌসুনি আইল্যান্ড, নামখানা, ঘোড়ামারি, কাকদ্বীপ, গোসাবা, ফ্রেজারগঞ্জ এই অঞ্চলগুলি বেশি ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করে, জেলা ও পুলিশ প্রশাসনকে অতিরিক্ত সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…